কক্সবাজারের উখিয়ায় সার সংকট নিরসন ও কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে কঠোর মনিটরিং জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনের অতিরিক্ত সার কেনা ও মজুদ, অবৈধ মজুদ এবং পাচার রোধে নজরদারির পাশাপাশি সার বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির বিশেষ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। এতে কমিটির সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপজেলার সব পাইকারি ও খুচরা সার বিক্রেতা উপস্থিত ছিলেন।
সভায় প্রকৃত কৃষকদের চাহিদা সরেজমিনে যাচাই করে নিরূপণের সিদ্ধান্ত হয়। পাশাপাশি প্রকৃত কৃষকদের তথ্য ডিজিটাইজেশন এবং আসন্ন মৌসুমে ওয়ার্ডভিত্তিক হালনাগাদ ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষকের জমির পরিমাণ ও সারের চাহিদা নির্ধারণ করা হবে।
সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে ট্যাগ কর্মকর্তার নেতৃত্বে উপসহকারী কৃষি কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে মনিটরিং কমিটি গঠন করা হবে। বিতরণের সময় ট্যাগ কর্মকর্তার উপস্থিতি এবং বিতরণ রেজিস্টার সংরক্ষণ নিশ্চিত করা হবে। একই সঙ্গে উপসহকারী কৃষি কর্মকর্তাদের কর্মএলাকা পুনর্বিন্যাস করা হবে।
কক্সবাজারে বাসে ২৬ কেজি গাঁজা, নারীসহ গ্রেপ্তার ২
প্রয়োজনের অতিরিক্ত সার কেনা ও মজুদ করা হচ্ছে কি না, তা যাচাইয়ের পাশাপাশি অবৈধ মজুদ ও পাচার রোধে কঠোর মনিটরিং ও আইন প্রয়োগের সিদ্ধান্ত হয়েছে। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া সার নিয়ে কৃষকদের মধ্যে অযথা আতঙ্ক যাতে না ছড়ায়, সে বিষয়ে সচেতনতা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিস সরকার এসব সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি উখিয়ায় সার সংকট নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অতিরিক্ত বরাদ্দের পরও সার সংকটের অভিযোগে তাঁদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছে।
- উখিয়ায় নৌকার পক্ষে ভোট করে ঘর ছাড়া আব্দুর রহিম
- বালুখালী ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে অপরাধী চক্রের দৌরাত্ম্যের অভিযোগ, আতঙ্কে বাসিন্দারা; বিশেষ অভিযানের দাবি
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: উখিয়ায় সার সংকট নিরসনে প্রশাসনের কঠোর অবস্থান সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়ায় সার সংকট নিরসন ও কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে কঠোর মনিটরিং জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনের অ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন