কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা সহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্যে ৩০ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছেন। গ্রেফতারকৃত হলো উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইষ্ট এর মৃত ইমাম শরীফের ছেলে ইউসুফ আলী (২৬)।।
শনিবার ভোর সাড়ে চারটার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং, বৌদ্ধ চিতাখোলা সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়া উদ্দিন সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন গোপন সংবাদের ভিওিতে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




মন্তব্য করুন