হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় রেলপথে মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

সোমবার, ২ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের চকরিয়ায় মহানগর এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে রশিদ আহমদ (৮০) নামের এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে কক্সবাজার রেলপথের চকরিয়া উপজেলার পহরচাদাঁ ইউনিয়…

কক্সবাজারের চকরিয়ায় মহানগর এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে রশিদ আহমদ (৮০) নামের এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে কক্সবাজার রেলপথের চকরিয়া উপজেলার পহরচাদাঁ ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় ঘটেছে এ রেল দুর্ঘটনা। নিহত রশিদ আহমদ পহরচাঁদা (বরইতলী) ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর দক্ষিণপাড়া এলাকার মৃত সোলতান আহমেদের ছেলে।

নিহতের প্রতিবেশি ও বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার সকালে বাড়ি থেকে রেললাইন ধরে হেঁটে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন বৃদ্ধ রশিদ আহমদ। ওইসময় ঢাকা থেকে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস নামের একটি ট্রেন চকরিয়ার মছনিয়াকাটা এলাকায় পৌঁছালে বয়সের ভারে নুইয়ে পড়া বৃদ্ধ রশিদ আহমদ রেললাইন থেকে নিজেকে সরিয়ে নিতে পারেনি। এ অবস্থায় ঘটনাস্থলে তিনি কাটা পড়ে মারা যান।

জালাল আহমদ সিকদার বলেন, বিষয়টি তাৎক্ষণিক কক্সবাজার রেলওয়ে পুলিশের ওসিকে জানানো হয়েছে। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে পরিবার সদস্যদের সঙ্গে কথা বলে মরদেহ হস্তান্তর করবেন বলে জানিয়েছেন রেলওয়ে থানার ওসি।

এবিষয়ে চকরিয়া থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ট্রেনে কাটা পড়ে উপজেলার মছনিয়াকাটা এলাকায় এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে থানা পুলিশ ও কক্সবাজার রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন

সেন্ট মার্টিনে ৭৫০ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

পরে বিনাময়না তদন্তে দাফনের অনুমতি চেয়ে পরিবারের আবেদনের প্রেক্ষিতে রেলওয়ে পুলিশের ওসির সঙ্গে কথা বলে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ##

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: চকরিয়ায় রেলপথে মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের চকরিয়ায় মহানগর এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে রশিদ আহমদ (৮০) নামের এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় রেলপথে মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় রেলপথে মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: | প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় মহানগর এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে রশিদ আহমদ (৮০) নামের এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে কক্সবাজার রেলপথের চকরিয়া উপজেলার পহরচাদাঁ ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় ঘটেছে এ রেল দুর্ঘটনা। নিহত রশিদ আহমদ পহরচাঁদা (বরইতলী) ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর দক্ষিণপাড়া এলাকার মৃত সোলতান আহমেদের ছেলে। নিহতের প্রতিবেশি ও বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার সকালে বাড়ি থেকে রেললাইন ধরে হেঁটে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন বৃদ্ধ রশিদ আহমদ। ওইসময় ঢাকা থেকে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস নামের একটি ট্রেন চকরিয়ার মছনিয়াকাটা এলাকায় পৌঁছালে বয়সের ভারে নুইয়ে পড়া বৃদ্ধ রশিদ আহমদ রেললাইন থেকে নিজেকে সরিয়ে নিতে পারেনি। এ অবস্থায় ঘটনাস্থলে তিনি কাটা পড়ে মারা যান। জালাল আহমদ সিকদার বলেন, বিষয়টি তাৎক্ষণিক কক্সবাজার রেলওয়ে পুলিশের ওসিকে জানানো হয়েছে। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে পরিবার সদস্যদের সঙ্গে কথা বলে মরদেহ হস্তান্তর করবেন বলে জানিয়েছেন রেলওয়ে থানার ওসি। এবিষয়ে চকরিয়া থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ট্রেনে কাটা পড়ে উপজেলার মছনিয়াকাটা এলাকায় এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে থানা পুলিশ ও কক্সবাজার রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে বিনাময়না তদন্তে দাফনের অনুমতি চেয়ে পরিবারের আবেদনের প্রেক্ষিতে রেলওয়ে পুলিশের ওসির সঙ্গে কথা বলে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×