কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ ও একটি মিনি টমটমসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর)পৌন বারোটার দিকে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বউ বাজার সংলগ্ন বৌদ্ধ মন্দিরগামী পাকা রাস্তার উপর এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ মাহমুদুল হক (৩০) ও
মোঃ মফিজ মিয়া (৩৮)।এ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া থানার উপ পরিদর্শক (নিঃ)শুভ পাল ও সহকারী উপ পরিদর্শক (নিঃ)চম্পক বড়ুয়া।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক বলেন মাদকমুক্ত উখিয়া গড়তে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সামাজিক শান্তি ও আইন-শৃঙ্খলা রক্ষায় উখিয়া থানা সর্বদা সচেষ্ট থাকবে।
বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ-জামায়াত ষড়যন্ত্র করছে: রাশেদ খান
তিনি আরো বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেন। শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন