কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে উখিয়ার মরিচ্যা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।
আটককৃত হলো উখিয়ার পালংখালী ইউনিয়নের উখিয়ারঘাট গ্রামের জাহেদ আহমদের পুত্র মিজানুর রহমান (২৫)।
আটককৃত ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয় বলে। বুধবার সন্ধ্যায় উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা বউ বাজার এলাকার এ অভিযান চালানো হয়।
কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ
অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা বউ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ মিজানুর রহমানকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ।স্থানীয় সূত্রে জানা যায়, মরিচ্যা সীমান্ত এলাকা দিয়ে ইয়াবা পাচার বেড়ে যাওয়ায় সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।


মন্তব্য করুন