হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মৌসুমীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ২৪ ঘণ্টার সময় দিলেন ছেলে ফারদিন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: চিত্রনায়িকা মৌসুমী ও তার ছেলে ফারদিন এহেসান স্বাধীনঢাকা,১৫ অক্টোবর- চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে সংশ্লিষ্ট পেজগুলোকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন …


চিত্রনায়িকা মৌসুমী ও তার ছেলে ফারদিন এহেসান স্বাধীন

ঢাকা,১৫ অক্টোবর- চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে সংশ্লিষ্ট পেজগুলোকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তার ছেলে ফারদিন এহেসান স্বাধীন। নির্ধারিত সময়ের মধ্যে বিতর্কিত কনটেন্ট সরিয়ে না নিলে উকিল নোটিশ পাঠানোর পাশাপাশি মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীর ছেলে ফারদিন।

মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ সতর্কবার্তা দেন ফারদিন। সেখানে তিনি লেখেন, ২৪ ঘণ্টা সময় দিচ্ছি, এরপর উকিল নোটিশ ও মামলা করা হবে। এমন কথা বলার আগে সংশ্লিষ্ট ব্যক্তির সাহস কতটুকু এবং তিনি বাংলাদেশের নাগরিক কি না, তা দেখার প্রয়োজন আছে বলেও উল্লেখ করেন তিনি। ফারদিন আরও লেখেন, তার মা তার মাথার তাজ। অনেক হয়েছে, এবার প্যাকেট করে বাসায় যাওয়ার সময় হয়েছে। এসব কনটেন্ট মুছে ফেলার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হলো, না হলে পরশু বাকি বিষয় দেখা যাবে।

ফারদিনের ওই পোস্টে দুটি ফেসবুক পেজের স্ক্রিনশট দেখা যায়। তার অভিযোগ, পেজ দুটিতে ওমর সানী ও মৌসুমীর পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করা হচ্ছিল। পোস্টের সঙ্গে একটি ভিডিওর লিংকও শেয়ার করেন তিনি। তবে লিংকটিতে প্রবেশ করে ভিডিওটি আর পাওয়া যায়নি।

আরও পড়ুন

বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে একটি অভিযোগ ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, ফারদিন কৌশলে পরিবারের সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে যুক্তরাষ্ট্রে তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। তবে এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন অভিনেতা ওমর সানী।

ওমর সানী জানান, তার ছেলে ফারদিন বর্তমানে দুবাইয়ে থাকেন এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার খবরটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এদিকে, ফারদিনের ফেসবুক পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে ছেলেকে ধন্যবাদ জানিয়েছেন ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যমে মাকে নিয়ে ছড়িয়ে পড়া অপপ্রচারের বিরুদ্ধে ফারদিন যে অবস্থান নিয়েছেন, তার প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।

এস এম/ ১৫ অক্টোবর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: মৌসুমীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ২৪ ঘণ্টার সময় দিলেন ছেলে ফারদিন সম্পর্কিত তথ্য কী?

উত্তর: চিত্রনায়িকা মৌসুমী ও তার ছেলে ফারদিন এহেসান স্বাধীনঢাকা,১৫ অক্টোবর- চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিয। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

মৌসুমীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ২৪ ঘণ্টার সময় দিলেন ছেলে ফারদিন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মৌসুমীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ২৪ ঘণ্টার সময় দিলেন ছেলে ফারদিন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চিত্রনায়িকা মৌসুমী ও তার ছেলে ফারদিন এহেসান স্বাধীনঢাকা,১৫ অক্টোবর- চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে সংশ্লিষ্ট পেজগুলোকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তার ছেলে ফারদিন এহেসান স্বাধীন। নির্ধারিত সময়ের মধ্যে বিতর্কিত কনটেন্ট সরিয়ে না নিলে উকিল নোটিশ পাঠানোর পাশাপাশি মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীর ছেলে ফারদিন।মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ সতর্কবার্তা দেন ফারদিন। সেখানে তিনি লেখেন, ২৪ ঘণ্টা সময় দিচ্ছি, এরপর উকিল নোটিশ ও মামলা করা হবে। এমন কথা বলার আগে সংশ্লিষ্ট ব্যক্তির সাহস কতটুকু এবং তিনি বাংলাদেশের নাগরিক কি না, তা দেখার প্রয়োজন আছে বলেও উল্লেখ করেন তিনি। ফারদিন আরও লেখেন, তার মা তার মাথার তাজ। অনেক হয়েছে, এবার প্যাকেট করে বাসায় যাওয়ার সময় হয়েছে। এসব কনটেন্ট মুছে ফেলার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হলো, না হলে পরশু বাকি বিষয় দেখা যাবে।ফারদিনের ওই পোস্টে দুটি ফেসবুক পেজের স্ক্রিনশট দেখা যায়। তার অভিযোগ, পেজ দুটিতে ওমর সানী ও মৌসুমীর পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করা হচ্ছিল। পোস্টের সঙ্গে একটি ভিডিওর লিংকও শেয়ার করেন তিনি। তবে লিংকটিতে প্রবেশ করে ভিডিওটি আর পাওয়া যায়নি।এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে একটি অভিযোগ ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, ফারদিন কৌশলে পরিবারের সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে যুক্তরাষ্ট্রে তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। তবে এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন অভিনেতা ওমর সানী।ওমর সানী জানান, তার ছেলে ফারদিন বর্তমানে দুবাইয়ে থাকেন এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার খবরটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।এদিকে, ফারদিনের ফেসবুক পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে ছেলেকে ধন্যবাদ জানিয়েছেন ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যমে মাকে নিয়ে ছড়িয়ে পড়া অপপ্রচারের বিরুদ্ধে ফারদিন যে অবস্থান নিয়েছেন, তার প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।এস এম/ ১৫ অক্টোবর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×