কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় এক রোহিঙ্গা নারী গুরুত্বর আহত হয়।স্হানীয়রা উদ্ধার করে ক্যাম্প অভ্যন্তরের থাকা এনজিও সংস্থার পরিচালনাধীন একটি হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ওই নারীর পরিবারের দাবি, ঘর থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আহত হলেন উখিয়ার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জে-১৬ ব্লকের বাসিন্দা পিতা ফজল আহমেদ।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ৪ টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জে-১৬ ব্লকের একটি বসতঘরে ৬ থেকে ৭ জনের একদল সশস্ত্র ব্যক্তি জোরপূর্বক প্রবেশ করেন।
কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী
এরপর মিসেরা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। মিসেরা বেগম বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুত্বর আহত করেন।
পরে স্থানীয় রোহিঙ্গারা তাঁকে উদ্ধার করে এফএইচ হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনার খবর পেয়ে ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি
আতিকুর রহমান বলেন এ ধরনের কোন অভিযোগ পায়নি।অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্হা নেওয়া হবে।




মন্তব্য করুন