হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ার সীমান্ত থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

শহিদুল ইসলাম::

শহিদুল ইসলাম::

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালীতে অভিযান চালিয়ে মালিক বিহীন ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কাউকে আটক করতে পারেনি।
শনিবার সকালে পাঠানো

এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবির সুত্রে জানা যায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ০০১৫ মিনিটের দিকে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম ১৯ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ পশ্চিম দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে যা বিওপি হতে আনুমানিক ২ কিঃ মিঃ পশ্চিম দিকে পালংখালী তলাতলি যুব উন্নয়ন সমিতি নামক স্থানে অবস্থান করে।রাত ১ টার দিকে মায়ানমার হতে দুই ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখেন। এসময় একজনের ঘাড়ে একটি কালো রঙের ব্যাগ দেখতে পায়।

বিজিবি সদস্যগণ তল্লাশীর জন্য তাদের নিকট অগ্রসর হলে চোরাকারবারীরা দ্রুত দৌড়ে গ্রামের মধ্যে পালিয়ে যায়।

পরে উক্ত স্থানে তল্লাশী করে একটি কালো ব্যাগ উদ্ধার করা হয়। যার ভেতরে নীল রঙের বায়ুরোধী ৫ কাটে মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরবর্তীতে ওই এলাকায় পলায়নকৃত চোরাকারবারীদেরকে গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান পরিচালনা করা হয়। তবে উক্ত চোরাকারবারীরেকে খুঁজে পাওয়া যায়নি।

আরও পড়ুন

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদি আরবের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ

এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদেরকে শনাক্ত করে এবং গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ার সীমান্ত থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ার সীমান্ত থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রতিবেদক: শহিদুল ইসলাম:: | প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালীতে অভিযান চালিয়ে মালিক বিহীন ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কাউকে আটক করতে পারেনি। শনিবার সকালে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবির সুত্রে জানা যায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ০০১৫ মিনিটের দিকে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম ১৯ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ পশ্চিম দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে যা বিওপি হতে আনুমানিক ২ কিঃ মিঃ পশ্চিম দিকে পালংখালী তলাতলি যুব উন্নয়ন সমিতি নামক স্থানে অবস্থান করে।রাত ১ টার দিকে মায়ানমার হতে দুই ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখেন। এসময় একজনের ঘাড়ে একটি কালো রঙের ব্যাগ দেখতে পায়। বিজিবি সদস্যগণ তল্লাশীর জন্য তাদের নিকট অগ্রসর হলে চোরাকারবারীরা দ্রুত দৌড়ে গ্রামের মধ্যে পালিয়ে যায়। পরে উক্ত স্থানে তল্লাশী করে একটি কালো ব্যাগ উদ্ধার করা হয়। যার ভেতরে নীল রঙের বায়ুরোধী ৫ কাটে মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরবর্তীতে ওই এলাকায় পলায়নকৃত চোরাকারবারীদেরকে গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান পরিচালনা করা হয়। তবে উক্ত চোরাকারবারীরেকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদেরকে শনাক্ত করে এবং গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।” তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×