হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৪ আগস্ট ২০২৩, ১০:২৩ অপরাহ্ন

চট্টগ্রামের লোহাগাড়ায় ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
রবিবার (১৩ আগস্ট) রাতে লোহাগাড়া চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মো. মিজানুর রহমান(৫৫) সাতক্ষীরা ঝাউডাঙ্গা পাথরঘাটা এলাকার মৃত শহর আলীর ছেলে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থা থেকে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ কাজে জড়িত থাকায় চালককে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চট্রগাম
Card Image

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৪ আগস্ট ২০২৩, ১০:২৩ অপরাহ্ন
Print Image
চট্টগ্রামের লোহাগাড়ায় ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। রবিবার (১৩ আগস্ট) রাতে লোহাগাড়া চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মো. মিজানুর রহমান(৫৫) সাতক্ষীরা ঝাউডাঙ্গা পাথরঘাটা এলাকার মৃত শহর আলীর ছেলে। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থা থেকে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ কাজে জড়িত থাকায় চালককে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×