হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ৩০ বসতিঘর পুড়ে ছাই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি বসতিঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার রোহিঙ্গা ক্যাম্প ৫-এর ই-৫ ব্লকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোররাতে আগুন লাগার খবর পেয়ে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি বসতিঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

আরও পড়ুন

অনুমোদনহীন রিসোর্ট বন্ধে পদক্ষেপ নেই কেন—জনবলসংকট, নাকি সরকারি দপ্তরগুলোর সমন্বয়হীনতা?

ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ৩০ বসতিঘর পুড়ে ছাই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ৩০ বসতিঘর পুড়ে ছাই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি বসতিঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার রোহিঙ্গা ক্যাম্প ৫-এর ই-৫ ব্লকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোররাতে আগুন লাগার খবর পেয়ে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি বসতিঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×