হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ার পালংখালী ইউনিয়নের যুবদের নাগরিক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

রামু প্রতিনিধি::

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের যুব নারী-পুরুষের অংশগ্রহণে প্রচারণা ও নাগরিক সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ডিএসকে কেএনএইচ বিএমজেড প্রকল্পের উদ্যোগে গত ২১ ও ২২ জুলাই উখিয়ায় পালস বাংলাদেশ প্রশিক্ষণ সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে পালংখালী ইউনিয়নের ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডের ৩৩ জন যুব নারী-পুরুষ অংশ নেন।

২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন- দৈনিক সমুদ্র কন্ঠের সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মঈনুল হাসান পলাশ, দৈনিক নয়া দিগন্ত এর উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবির জুশান এবং রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

ডিএসকে’র টেকনিক্যাল ম্যানেজার (সোশ্যাল কোহেশন অ্যান্ড ইয়ুথ ওয়ার্ক) মো. শফিকুল ইসলাম সামাজিক সংহতি ও যুব উন্নয়ন বিষয়ক অর্জিত কার্যক্রমের অগ্রগতি ও উক্ত প্রশিক্ষণের উদ্দেশ্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

রিফ্রেশার্স প্রশিক্ষণের প্রথম দিনের প্রশিক্ষক ছিলেন অধ্যাপক মঈনুল হাসান পলাশ ও হুমায়ুন কবির জুশান সমাজে সম্প্রীতি বজায় রাখতে নাগরিক সাংবাদিকতার ভূমিকা এবং তথ্য যাচাইয়ের গুরুত্ব, তথ্য যাচাই ও ভুয়া খবর প্রতিরোধ, ডিজিটাল প্ল্যাটফর্মে কাজের কৌশল, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি বিষয়ে বাস্তবভিত্তিক আলোচনা করেন।

২য় দিনে প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন সোয়েব সাঈদ। তিনি মানবাধিকার, সম্প্রদায় সংবেদনশীলতা, মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে বিশদ আলোচনা করেন।

প্রশিক্ষণ কার্যক্রমকে সফলভাবে বাস্তবায়নে সহায়তা করেন রাশেদুল হক সরকার, আবুল কালাম, মবিন উদ্দিন ।
আয়োজকরা জানিয়েছেন- এ প্রশিক্ষণ কর্মশালা যুব সমাজকে সচেতন, দায়িত্বশীল এবং সমাজ পরিবর্তনের অংশীদার হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ার পালংখালী ইউনিয়নের যুবদের নাগরিক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ার পালংখালী ইউনিয়নের যুবদের নাগরিক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
Print Image
রামু প্রতিনিধি:: উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের যুব নারী-পুরুষের অংশগ্রহণে প্রচারণা ও নাগরিক সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ডিএসকে কেএনএইচ বিএমজেড প্রকল্পের উদ্যোগে গত ২১ ও ২২ জুলাই উখিয়ায় পালস বাংলাদেশ প্রশিক্ষণ সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে পালংখালী ইউনিয়নের ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডের ৩৩ জন যুব নারী-পুরুষ অংশ নেন। ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন- দৈনিক সমুদ্র কন্ঠের সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মঈনুল হাসান পলাশ, দৈনিক নয়া দিগন্ত এর উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবির জুশান এবং রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ। ডিএসকে’র টেকনিক্যাল ম্যানেজার (সোশ্যাল কোহেশন অ্যান্ড ইয়ুথ ওয়ার্ক) মো. শফিকুল ইসলাম সামাজিক সংহতি ও যুব উন্নয়ন বিষয়ক অর্জিত কার্যক্রমের অগ্রগতি ও উক্ত প্রশিক্ষণের উদ্দেশ্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। রিফ্রেশার্স প্রশিক্ষণের প্রথম দিনের প্রশিক্ষক ছিলেন অধ্যাপক মঈনুল হাসান পলাশ ও হুমায়ুন কবির জুশান সমাজে সম্প্রীতি বজায় রাখতে নাগরিক সাংবাদিকতার ভূমিকা এবং তথ্য যাচাইয়ের গুরুত্ব, তথ্য যাচাই ও ভুয়া খবর প্রতিরোধ, ডিজিটাল প্ল্যাটফর্মে কাজের কৌশল, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি বিষয়ে বাস্তবভিত্তিক আলোচনা করেন। ২য় দিনে প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন সোয়েব সাঈদ। তিনি মানবাধিকার, সম্প্রদায় সংবেদনশীলতা, মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে বিশদ আলোচনা করেন। প্রশিক্ষণ কার্যক্রমকে সফলভাবে বাস্তবায়নে সহায়তা করেন রাশেদুল হক সরকার, আবুল কালাম, মবিন উদ্দিন । আয়োজকরা জানিয়েছেন- এ প্রশিক্ষণ কর্মশালা যুব সমাজকে সচেতন, দায়িত্বশীল এবং সমাজ পরিবর্তনের অংশীদার হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×