হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিপুল আইফোন-ল্যাপটপ উদ্ধারের মামলায় চীন-তাইওয়ানের ৬ নাগরিকের জামিন

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারে বিপুলসংখ্যক আইফোন ও ল্যাপটপসহ অনলাইন প্রতারণার অভিযোগে দায়ের করা সাইবার মামলায় গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ছয় নাগরিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে কক্সবাজারের জেলা ও…

কক্সবাজারে বিপুলসংখ্যক আইফোন ও ল্যাপটপসহ অনলাইন প্রতারণার অভিযোগে দায়ের করা সাইবার মামলায় গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ছয় নাগরিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিমের আদালত তাঁদের জামিনের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এম. আবদুল মন্নান বলেন, ‘যে আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তা পর্যালোচনা করে আদালত ছয় আসামির জামিন মঞ্জুর করেছেন। চীনা দূতাবাসের জিম্মায় তাঁদের জামিন দেওয়া হয়েছে।’

এর আগে গত ৩ সেপ্টেম্বর কক্সবাজার শহরের সি প্যালেস হোটেলের সামনে থেকে ওই ছয় বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে উখিয়ার ইনানী ও কক্সবাজারের হিমছড়ি এলাকার বিভিন্ন রিসোর্টে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, আনুমানিক ৪০টি কম্পিউটার এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এদিকে কক্সবাজার জেলা কারাগারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবার বিকেল ৫টা পর্যন্ত ছয় বিদেশি নাগরিকের জামিন আদেশের কপি কারাগারে পৌঁছেছে। আদেশের কপি পাওয়ার পর আইনি বিধিবিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে সরবরাহের চেষ্টা, ১১ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ২

তবে জামিনের আদেশ হলেও কারাগার থেকে তাঁদের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হতে প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা অনুসরণ করতে হবে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: বিপুল আইফোন-ল্যাপটপ উদ্ধারের মামলায় চীন-তাইওয়ানের ৬ নাগরিকের জামিন সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারে বিপুলসংখ্যক আইফোন ও ল্যাপটপসহ অনলাইন প্রতারণার অভিযোগে দায়ের করা সাইবার মামলায় গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ছয় নাগরিকের জামিন মঞ্জু। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

বিপুল আইফোন-ল্যাপটপ উদ্ধারের মামলায় চীন-তাইওয়ানের ৬ নাগরিকের জামিন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিপুল আইফোন-ল্যাপটপ উদ্ধারের মামলায় চীন-তাইওয়ানের ৬ নাগরিকের জামিন

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে বিপুলসংখ্যক আইফোন ও ল্যাপটপসহ অনলাইন প্রতারণার অভিযোগে দায়ের করা সাইবার মামলায় গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ছয় নাগরিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিমের আদালত তাঁদের জামিনের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এম. আবদুল মন্নান বলেন, ‘যে আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তা পর্যালোচনা করে আদালত ছয় আসামির জামিন মঞ্জুর করেছেন। চীনা দূতাবাসের জিম্মায় তাঁদের জামিন দেওয়া হয়েছে।’ এর আগে গত ৩ সেপ্টেম্বর কক্সবাজার শহরের সি প্যালেস হোটেলের সামনে থেকে ওই ছয় বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে উখিয়ার ইনানী ও কক্সবাজারের হিমছড়ি এলাকার বিভিন্ন রিসোর্টে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, আনুমানিক ৪০টি কম্পিউটার এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এদিকে কক্সবাজার জেলা কারাগারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবার বিকেল ৫টা পর্যন্ত ছয় বিদেশি নাগরিকের জামিন আদেশের কপি কারাগারে পৌঁছেছে। আদেশের কপি পাওয়ার পর আইনি বিধিবিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে জামিনের আদেশ হলেও কারাগার থেকে তাঁদের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হতে প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা অনুসরণ করতে হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×