হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়া দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপস্থিত বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৯ নভেম্বর ২০২২, ০৬:৪৪ অপরাহ্ন

উখিয়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপস্থিত ও বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হযেছে। বুধবার বেলা ৩ টার দিকে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব। বিশেষ অতিথি ছিলেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজার এর উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম। কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফজলুল করিম ও দূর্নীতি দমন কমিশনের পিপি এবং উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবদুর রহিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সততা এবং দেশপ্রেম যদি না থাকে, তাহলে জাতির মূল্যবোধের মানদন্ড প্রতিষ্ঠিত হবে না। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মৌলিক ফাউন্ডেশন। তাই আজকে যারা ছাত্র/ছাত্রী রয়েছো সততার মধ্য দিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি মনিরুল ইসলাম বলেন, দূর্নীতি জাতীয় উন্নয়নে একটি প্রধান অন্তরায়। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দূর্নীতিকে না বলতে হবে। তোমরা কোমলমতি শিক্ষার্থীরা সততার মাধ্যমে এখন থেকে দেশের নানা উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদি আরবের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুদক কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক তুষার আহমদ, উপ- সহকারী পরিচালক পার্থ চন্দ্র পাল, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ফজলুর রহমান, সাংবাদিক দীপন বিশ্বাস, শিক্ষক হাবিবুর রহমান, মৌসুমি বড়ুয়া ও আসমা ফেরদৌস। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালযের সিনিয়র সহকারী শিক্ষক তপন কুমার শর্মা প্রমুখ।
পরে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়া দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপস্থিত বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়া দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপস্থিত বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৯ নভেম্বর ২০২২, ০৬:৪৪ অপরাহ্ন
Print Image
উখিয়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপস্থিত ও বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হযেছে। বুধবার বেলা ৩ টার দিকে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব। বিশেষ অতিথি ছিলেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজার এর উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম। কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফজলুল করিম ও দূর্নীতি দমন কমিশনের পিপি এবং উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবদুর রহিম। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সততা এবং দেশপ্রেম যদি না থাকে, তাহলে জাতির মূল্যবোধের মানদন্ড প্রতিষ্ঠিত হবে না। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মৌলিক ফাউন্ডেশন। তাই আজকে যারা ছাত্র/ছাত্রী রয়েছো সততার মধ্য দিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। বিশেষ অতিথি মনিরুল ইসলাম বলেন, দূর্নীতি জাতীয় উন্নয়নে একটি প্রধান অন্তরায়। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দূর্নীতিকে না বলতে হবে। তোমরা কোমলমতি শিক্ষার্থীরা সততার মাধ্যমে এখন থেকে দেশের নানা উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুদক কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক তুষার আহমদ, উপ- সহকারী পরিচালক পার্থ চন্দ্র পাল, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ফজলুর রহমান, সাংবাদিক দীপন বিশ্বাস, শিক্ষক হাবিবুর রহমান, মৌসুমি বড়ুয়া ও আসমা ফেরদৌস। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালযের সিনিয়র সহকারী শিক্ষক তপন কুমার শর্মা প্রমুখ। পরে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×