হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এক হচ্ছেন অভিষেক-ঐশ্বরিয়া? – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৮ জানুয়ারি ২০২৪, ০১:০৭ অপরাহ্ন


মুম্বাই, ০৮ জানুয়ারি – দীর্ঘদিন ধরেই অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সংসার ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছিল বিটাউনে। ইতোমধ্যে মেয়েকে নিয়ে স্বামীর বাড়িও ছেড়েছেন এই অভিনেত্রী। বচ্চন পরিবারের সঙ্গে নাকি বনিবনা হচ্ছে না ঐশ্বরিয়ার। এমনকি বিচ্ছেদের পথেও হাঁটতে চলেছেন তারা।

তবে দাম্পত্য জীবনের এমন কলহের মাঝে এবার এক হওয়ার গুঞ্জন উঠেছে অভিষেক-ঐশ্বরিয়ার। মাঝে এই তারকা দম্পতিকে কোনো অনুষ্ঠানে একসঙ্গে দেখা না গেলেও, ইদানিং তাদের সখ্যতা আগের মতোই দেখা যাচ্ছে।

আরও পড়ুন

শরিফুল রাজকে লিগ্যাল নোটিশ! চুক্তি ভঙ্গ ও আর্থিক ক্ষতির মারাত্মক অভিযোগ প্রযোজকের

আর এতেই ভক্তদের মনে যেন খুশির ঢেউ উঠেছে। কারণ নেটিজেনদের প্রত্যাশা— সব বিবাদ ভুলে যেন ফের এক হয়ে যান অভিষেক-ঐশ্বরিয়া। অবশেষে তাদের চাওয়াই সত্যি হতে চলেছে।

ফের শ্বশুর অমিতাভ, মেয়ে আরাধ্যা ও স্বামী অভিষেকের সঙ্গে চুটিয়ে আনন্দ করতে দেখা গেল ঐশ্বরিয়াকে। তা-ও আবার খেলার মাঠে। ‘জয়পুর পিংক প্যান্থার্স’ কাবাডি দলের মালিক অভিষেক।

গত ৬ জানুয়ারি সর্দার বল্লভভাই পটেল স্টেডিয়ামে স্বামীর কাবাডি দলের হয়ে গলা ফাটান ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যা। তাদের সঙ্গে গলা মেলান শ্বশুর অমিতাভও। এর আগে ‘আর্চিজ’র প্রিমিয়ার ও আরাধ্যা বচ্চনের স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে তাদের।

ভারতীয় গণমাধ্যম হতে জানা যায়, গ্যালারির দর্শকের আসনের প্রথমে বসেছেন অভিষেক, পাশে বাবা অমিতাভ। তাদের পাশেই দেখা যায়, ঐশ্বরিয়া আর আরাধ্যাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবিটিই প্রকাশ্যে আসার পর থেকে যেন স্বস্তি পেয়েছেন অভিষেক-ঐশ্বরিয়ার ভক্তরা। তবে নেতিবাচক মন্তব্য করতেও ছাড়েননি কেউ কেউ।

তবে কয়েক মাস ধরে যে জল্পনা চলছিল, তারই যেন উত্তর দিলো বচ্চন পরিবার। তারা যে একসঙ্গেই আছেন, সে কথাই বুঝিয়ে দিলেন অভিষেক-ঐশ্বরিয়া।

আইএ/ ০৮ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

এক হচ্ছেন অভিষেক-ঐশ্বরিয়া? – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এক হচ্ছেন অভিষেক-ঐশ্বরিয়া? – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৮ জানুয়ারি ২০২৪, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০৮ জানুয়ারি – দীর্ঘদিন ধরেই অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সংসার ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছিল বিটাউনে। ইতোমধ্যে মেয়েকে নিয়ে স্বামীর বাড়িও ছেড়েছেন এই অভিনেত্রী। বচ্চন পরিবারের সঙ্গে নাকি বনিবনা হচ্ছে না ঐশ্বরিয়ার। এমনকি বিচ্ছেদের পথেও হাঁটতে চলেছেন তারা। তবে দাম্পত্য জীবনের এমন কলহের মাঝে এবার এক হওয়ার গুঞ্জন উঠেছে অভিষেক-ঐশ্বরিয়ার। মাঝে এই তারকা দম্পতিকে কোনো অনুষ্ঠানে একসঙ্গে দেখা না গেলেও, ইদানিং তাদের সখ্যতা আগের মতোই দেখা যাচ্ছে। আর এতেই ভক্তদের মনে যেন খুশির ঢেউ উঠেছে। কারণ নেটিজেনদের প্রত্যাশা— সব বিবাদ ভুলে যেন ফের এক হয়ে যান অভিষেক-ঐশ্বরিয়া। অবশেষে তাদের চাওয়াই সত্যি হতে চলেছে। ফের শ্বশুর অমিতাভ, মেয়ে আরাধ্যা ও স্বামী অভিষেকের সঙ্গে চুটিয়ে আনন্দ করতে দেখা গেল ঐশ্বরিয়াকে। তা-ও আবার খেলার মাঠে। ‘জয়পুর পিংক প্যান্থার্স’ কাবাডি দলের মালিক অভিষেক। গত ৬ জানুয়ারি সর্দার বল্লভভাই পটেল স্টেডিয়ামে স্বামীর কাবাডি দলের হয়ে গলা ফাটান ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যা। তাদের সঙ্গে গলা মেলান শ্বশুর অমিতাভও। এর আগে ‘আর্চিজ’র প্রিমিয়ার ও আরাধ্যা বচ্চনের স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে তাদের। ভারতীয় গণমাধ্যম হতে জানা যায়, গ্যালারির দর্শকের আসনের প্রথমে বসেছেন অভিষেক, পাশে বাবা অমিতাভ। তাদের পাশেই দেখা যায়, ঐশ্বরিয়া আর আরাধ্যাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবিটিই প্রকাশ্যে আসার পর থেকে যেন স্বস্তি পেয়েছেন অভিষেক-ঐশ্বরিয়ার ভক্তরা। তবে নেতিবাচক মন্তব্য করতেও ছাড়েননি কেউ কেউ। তবে কয়েক মাস ধরে যে জল্পনা চলছিল, তারই যেন উত্তর দিলো বচ্চন পরিবার। তারা যে একসঙ্গেই আছেন, সে কথাই বুঝিয়ে দিলেন অভিষেক-ঐশ্বরিয়া। আইএ/ ০৮ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×