হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তিতে ইসির নতুন নির্দেশনা, পরিবর্তন এলো ক্যাটাগরিতে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন


ঢাকা, ২০ ফেব্রুয়ারি – জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধনের ক্ষেত্রে জমে থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে বিপুল সংখ্যক সংশোধনের আবেদন জমা পড়ে। নাগরিক সেবা সচল রাখা এবং জমে থাকা এসব আবেদনের জট খোলার লক্ষ্যেই নতুন এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, জন্ম তারিখ সংশোধন সংক্রান্ত যেসব আবেদন এতদিন ‘ক-১’ থেকে ‘গ’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত ছিল, সেগুলোকে এখন ‘ঘ’ ক্যাটাগরিতে উন্নীত করা হবে। ক্যাটাগরি পরিবর্তনের ফলে এই আবেদনগুলো নিষ্পত্তির এখতিয়ার এখন সরাসরি এনআইডি মহাপরিচালকের দপ্তরে চলে আসবে, যা আগে মাঠ পর্যায়ে আটকে থাকত।

আরও পড়ুন

বিয়ের পাত্র চেয়ে গুগল ফর্মে পোস্ট!: ২৪১ আবেদন ও দেড় হাজার মেসেজে তোলপাড়

মাঠ কর্মকর্তাদের জন্য তিনটি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমত, সংশ্লিষ্ট ক্যাটাগরির আবেদনগুলোর তালিকা প্রস্তুত করে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে। দ্বিতীয়ত, প্রাপ্ত তালিকা অনুযায়ী অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে আবেদনগুলোর ক্যাটাগরি পরিবর্তন করে ‘ঘ’ শ্রেণিতে উন্নীত করবেন। তৃতীয়ত, নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সংশোধন কার্যক্রম সীমিত থাকায় সৃষ্ট জট নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এই প্রক্রিয়ায় নাগরিকদের ভোগান্তি কমবে বলে আশা করছে কমিশন।

এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তিতে ইসির নতুন নির্দেশনা, পরিবর্তন এলো ক্যাটাগরিতে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তিতে ইসির নতুন নির্দেশনা, পরিবর্তন এলো ক্যাটাগরিতে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২০ ফেব্রুয়ারি – জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধনের ক্ষেত্রে জমে থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।আদেশে উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে বিপুল সংখ্যক সংশোধনের আবেদন জমা পড়ে। নাগরিক সেবা সচল রাখা এবং জমে থাকা এসব আবেদনের জট খোলার লক্ষ্যেই নতুন এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, জন্ম তারিখ সংশোধন সংক্রান্ত যেসব আবেদন এতদিন ‘ক-১’ থেকে ‘গ’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত ছিল, সেগুলোকে এখন ‘ঘ’ ক্যাটাগরিতে উন্নীত করা হবে। ক্যাটাগরি পরিবর্তনের ফলে এই আবেদনগুলো নিষ্পত্তির এখতিয়ার এখন সরাসরি এনআইডি মহাপরিচালকের দপ্তরে চলে আসবে, যা আগে মাঠ পর্যায়ে আটকে থাকত।মাঠ কর্মকর্তাদের জন্য তিনটি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমত, সংশ্লিষ্ট ক্যাটাগরির আবেদনগুলোর তালিকা প্রস্তুত করে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে। দ্বিতীয়ত, প্রাপ্ত তালিকা অনুযায়ী অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে আবেদনগুলোর ক্যাটাগরি পরিবর্তন করে ‘ঘ’ শ্রেণিতে উন্নীত করবেন। তৃতীয়ত, নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সংশোধন কার্যক্রম সীমিত থাকায় সৃষ্ট জট নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এই প্রক্রিয়ায় নাগরিকদের ভোগান্তি কমবে বলে আশা করছে কমিশন।এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×