হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার ছাত্রলীগ থেকে সেই ৫ ছাত্রীকে বহিষ্কার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১ মার্চ ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন

ঢাকা, ০১ মার্চ – ছাত্রী নির্যাতনের ঘটনায় জড়িত ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সংগঠনবিরোধী, শৃঙ্খলাপরিপন্থী, অপরাধমূলক ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কাজে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।

বুধবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিকেল তিনটায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শেখ ওয়ালী আসিফ ইনান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, কর্মী হালিমা আক্তার ঊর্মি, ইসরাত জাহান মীম, তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহানকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ জন

বহিষ্কারাদেশ স্থায়ী না-কি অস্থায়ী জানতে চাইলে শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, আমাদের উৎসগুলো থেকে তথ্যের ভিত্তিতে বহিষ্কার করেছি। সবার সংশ্লিষ্টতা আছে এটা নিশ্চিত। এখন অপরাধ কতটুকু এটাতো বিবেচ্য বিষয়। এখানে তাদের ভুল বা অন্যায় যেটাই হোক। তার গভীরতার ভিত্তিতে বহিষ্কারাদেশ কার্যকর হবে। এটা স্থায়ীও হতে পারে, অস্থায়ীও হতে পারে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ে এই পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তারা হলেন- ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের চারুকলা বিভাগের শিক্ষার্থী হালিমা আক্তার ঊর্মি, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের আইন বিভাগের ইসরাত জাহান মীম, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০১ মার্চ ২০২৩

 

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এবার ছাত্রলীগ থেকে সেই ৫ ছাত্রীকে বহিষ্কার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার ছাত্রলীগ থেকে সেই ৫ ছাত্রীকে বহিষ্কার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১ মার্চ ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০১ মার্চ – ছাত্রী নির্যাতনের ঘটনায় জড়িত ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সংগঠনবিরোধী, শৃঙ্খলাপরিপন্থী, অপরাধমূলক ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কাজে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়। বুধবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিকেল তিনটায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শেখ ওয়ালী আসিফ ইনান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, কর্মী হালিমা আক্তার ঊর্মি, ইসরাত জাহান মীম, তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহানকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ স্থায়ী না-কি অস্থায়ী জানতে চাইলে শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, আমাদের উৎসগুলো থেকে তথ্যের ভিত্তিতে বহিষ্কার করেছি। সবার সংশ্লিষ্টতা আছে এটা নিশ্চিত। এখন অপরাধ কতটুকু এটাতো বিবেচ্য বিষয়। এখানে তাদের ভুল বা অন্যায় যেটাই হোক। তার গভীরতার ভিত্তিতে বহিষ্কারাদেশ কার্যকর হবে। এটা স্থায়ীও হতে পারে, অস্থায়ীও হতে পারে। এদিকে, বিশ্ববিদ্যালয়ে এই পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তারা হলেন- ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের চারুকলা বিভাগের শিক্ষার্থী হালিমা আক্তার ঊর্মি, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের আইন বিভাগের ইসরাত জাহান মীম, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান। সূত্র: বাংলাদেশ জার্নাল এম ইউ/০১ মার্চ ২০২৩    

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×