হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এসএসসি’র ফল আগামীকাল, পুনঃনিরীক্ষার আবেদন ৩ জানুয়ারি!

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ০৬:৫৮ অপরাহ্ন

আগামীকাল বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মত এবারও ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ পাবেন। আগামী ৩ জানুয়ারি থেকে এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হবে। ৬ জানুয়ারি পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষাণের আবেদন করা যাবে।

প্রেসরিলিজে আরও জানানো হয়েছে, দুপুর ১২টায় পরীক্ষার ফল একযোগে স্ব স্ব কেন্দ্র শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশ করা হবে। কেন্দ্রসচিবদের কাছ থেকে ফল সংগ্রহ করতে পারবেন প্রতিষ্ঠান প্রধানরা। পরীক্ষার্থীদের কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে বলা হয়েছে।

বুধবার আন্ত শিক্ষাবোর্ড সমন্বয় কমিটির পাঠানো এক প্রেসরিলিজে এসব তথ্য জানানো হয়। কমিটি বলছে, ফল পুনঃনিরীক্ষণের জন্য বোর্ড থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে।

আরও পড়ুন

দেশের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া, কয়েক দিন পর কিছু অঞ্চলে বৃষ্টির আভাস

জানা গেছে, নির্ধারিত ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd) ভিজিট করে ফল জানা যাবে। এ ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার, পরীক্ষার (Examination) নাম এবং বোর্ড সিলেক্ট (Select) করে সাবমিটি বাটনে (Submit Button) ক্লিক করে ফল জানা যাবে। আর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের (www.dhakaeducationboard.gov.bd) ‘রেজাল্ট কর্নারে’ ক্লিক করে প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। আর ১৬২২২ নম্বরে এসএমএস করে ফল জানা যাবে।

এদিকে ঢাকা বোর্ড থেকে কেন্দ্রসচিবদের পাঠানো অপর এক চিঠিতে জানানো হয়েছে, এসএমএসের মাধ্যমে ফল পাওয়ার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এসএসসি’র ফল আগামীকাল, পুনঃনিরীক্ষার আবেদন ৩ জানুয়ারি!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এসএসসি’র ফল আগামীকাল, পুনঃনিরীক্ষার আবেদন ৩ জানুয়ারি!

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ০৬:৫৮ অপরাহ্ন
Print Image
আগামীকাল বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মত এবারও ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ পাবেন। আগামী ৩ জানুয়ারি থেকে এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হবে। ৬ জানুয়ারি পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষাণের আবেদন করা যাবে। প্রেসরিলিজে আরও জানানো হয়েছে, দুপুর ১২টায় পরীক্ষার ফল একযোগে স্ব স্ব কেন্দ্র শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশ করা হবে। কেন্দ্রসচিবদের কাছ থেকে ফল সংগ্রহ করতে পারবেন প্রতিষ্ঠান প্রধানরা। পরীক্ষার্থীদের কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে বলা হয়েছে। বুধবার আন্ত শিক্ষাবোর্ড সমন্বয় কমিটির পাঠানো এক প্রেসরিলিজে এসব তথ্য জানানো হয়। কমিটি বলছে, ফল পুনঃনিরীক্ষণের জন্য বোর্ড থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে। জানা গেছে, নির্ধারিত ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd) ভিজিট করে ফল জানা যাবে। এ ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার, পরীক্ষার (Examination) নাম এবং বোর্ড সিলেক্ট (Select) করে সাবমিটি বাটনে (Submit Button) ক্লিক করে ফল জানা যাবে। আর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের (www.dhakaeducationboard.gov.bd) ‘রেজাল্ট কর্নারে’ ক্লিক করে প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। আর ১৬২২২ নম্বরে এসএমএস করে ফল জানা যাবে। এদিকে ঢাকা বোর্ড থেকে কেন্দ্রসচিবদের পাঠানো অপর এক চিঠিতে জানানো হয়েছে, এসএমএসের মাধ্যমে ফল পাওয়ার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×