হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হিরো আলমের ওপর হামলা: প্রতিবেদন ৯ নভেম্বর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৩ অক্টোবর – ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণের দিনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে আগামী ৯ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৩ অক্টোবর) প্রতিবেদন দাখিল না হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত এ দিন ধার্য করেন।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

এর আগে গত ১৮ জুলাই হিরো আলমের ওপর হামলার ঘটনায় রাজধানীর বনানী থানায় হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম এবং তার ব্যক্তিগত সহকারী পরাণ সরকারসহ প্রতিনিধি রাজীব খন্দকার, মো. রনি, মো. আল আমিনসহ অনেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান। তারই ধারাবাহিকতায় আশরাফুল হোসেন আলমসহ প্রতিনিধিরা বিকেল সাড়ে ৩টায় বনানী থানাধীন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরিদর্শনের জন্য যান। অতঃপর প্রার্থী আশরাফুল হোসেন আলমসহ ৫-৬ জন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে বের হওয়ার সময় অজ্ঞাতনামা ১৫-২০ জন বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে গতিরোধ করে বিভিন্ন ধরনের গালাগাল করতে থাকে।

একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে প্রার্থী মো. আশরাফুল হোসেন আলমকে আক্রমণ করে এলোপাতাড়ি কিলঘুষি মারতে শুরু করে। মারধরের একপর্যায়ে তাদের মধ্যে অজ্ঞাতনামা একজন হিরো আলমকে হত্যার উদ্দেশ্যে দুই হাতে কলার চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং অপর একজন তার তলপেটে লাথি মারলে সে রাস্তায় পড়ে যান।

মারধরের একপর্যায়ে হিরো আলমকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করা এবং টানাহেঁচড়া করা হয়েছে বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়।

আইএ/ ০৩ অক্টোবর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হিরো আলমের ওপর হামলা: প্রতিবেদন ৯ নভেম্বর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হিরো আলমের ওপর হামলা: প্রতিবেদন ৯ নভেম্বর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৩ অক্টোবর – ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণের দিনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে আগামী ৯ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (৩ অক্টোবর) প্রতিবেদন দাখিল না হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত এ দিন ধার্য করেন। এর আগে গত ১৮ জুলাই হিরো আলমের ওপর হামলার ঘটনায় রাজধানীর বনানী থানায় হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম এবং তার ব্যক্তিগত সহকারী পরাণ সরকারসহ প্রতিনিধি রাজীব খন্দকার, মো. রনি, মো. আল আমিনসহ অনেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান। তারই ধারাবাহিকতায় আশরাফুল হোসেন আলমসহ প্রতিনিধিরা বিকেল সাড়ে ৩টায় বনানী থানাধীন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরিদর্শনের জন্য যান। অতঃপর প্রার্থী আশরাফুল হোসেন আলমসহ ৫-৬ জন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে বের হওয়ার সময় অজ্ঞাতনামা ১৫-২০ জন বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে গতিরোধ করে বিভিন্ন ধরনের গালাগাল করতে থাকে। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে প্রার্থী মো. আশরাফুল হোসেন আলমকে আক্রমণ করে এলোপাতাড়ি কিলঘুষি মারতে শুরু করে। মারধরের একপর্যায়ে তাদের মধ্যে অজ্ঞাতনামা একজন হিরো আলমকে হত্যার উদ্দেশ্যে দুই হাতে কলার চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং অপর একজন তার তলপেটে লাথি মারলে সে রাস্তায় পড়ে যান। মারধরের একপর্যায়ে হিরো আলমকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করা এবং টানাহেঁচড়া করা হয়েছে বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়। আইএ/ ০৩ অক্টোবর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×