হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ওয়ার্ডে বসেই ইয়াবা সেবন, কৈফিয়ত চেয়েছে কর্তৃপক্ষ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২, ০৫:৫৬ অপরাহ্ন

ওয়ার্ডে বসেই ইয়াবা সেবনের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অফিস সহায়ক মাসুম বিল্লাহর কাছে কৈফিয়ত চেয়েছে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ। এক্ষেত্রে তাকে সময় দেওয়া হয়েছে তিন কার্যদিবস।

মঙ্গলবার (২২ মার্চ) ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হকের সই করা এ সক্রান্ত একটি অফিস আদেশ জারি হয়েছে। এতে বলা হয়, গত ১৭ ই মার্চ রিপোর্ট অনুযায়ী দেখা যায় যে, আপনি রাতে ডিউটি করার সময় ওয়ার্ড নং-৩০১ এর একটি কক্ষে বসে ইয়াবা সেবনের প্রস্তুতি নিচ্ছেন এবং ইয়াবা সেবন করছেন।

এ ধরনের কার্যকলাপের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সুনাম ক্ষুণ্ন হয়েছে, যা কর্তব্যে চরম অবহেলা ও দায়িত্বহীনতার শামিল। আপনার (মাসুম বিল্লাহ) এ ধরনের আচরণ ও কার্যকলাপ সরকারি কর্মচারী আচরণ বিধি ২০১৮ এর পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।

এ কার্যকলাপের জন্য কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার সন্তোষজনক জবাব চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিম্নস্বাক্ষরকারী কার্যালয়ে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হলো। আদেশের সঙ্গে ঢাকা পোস্টের প্রতিবেদনের একটি কপি যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, আমরা তাকে একটি চিঠি দিয়েছি। তিন দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। সরকারি বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

১৭ মার্চ ঢামেকের ওয়ার্ডে বসেই ‘সরকারি কর্মচারীর ইয়াবা সেবন’ শিরোনামে ভিডিওসহ একটি সংবাদ প্রকাশিত হয়। খবরটি প্রকাশের পর তা ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষের বিষয়টি নজরে আসে।

🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ওয়ার্ডে বসেই ইয়াবা সেবন, কৈফিয়ত চেয়েছে কর্তৃপক্ষ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ওয়ার্ডে বসেই ইয়াবা সেবন, কৈফিয়ত চেয়েছে কর্তৃপক্ষ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২, ০৫:৫৬ অপরাহ্ন
Print Image
ওয়ার্ডে বসেই ইয়াবা সেবনের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অফিস সহায়ক মাসুম বিল্লাহর কাছে কৈফিয়ত চেয়েছে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ। এক্ষেত্রে তাকে সময় দেওয়া হয়েছে তিন কার্যদিবস। মঙ্গলবার (২২ মার্চ) ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হকের সই করা এ সক্রান্ত একটি অফিস আদেশ জারি হয়েছে। এতে বলা হয়, গত ১৭ ই মার্চ রিপোর্ট অনুযায়ী দেখা যায় যে, আপনি রাতে ডিউটি করার সময় ওয়ার্ড নং-৩০১ এর একটি কক্ষে বসে ইয়াবা সেবনের প্রস্তুতি নিচ্ছেন এবং ইয়াবা সেবন করছেন। এ ধরনের কার্যকলাপের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সুনাম ক্ষুণ্ন হয়েছে, যা কর্তব্যে চরম অবহেলা ও দায়িত্বহীনতার শামিল। আপনার (মাসুম বিল্লাহ) এ ধরনের আচরণ ও কার্যকলাপ সরকারি কর্মচারী আচরণ বিধি ২০১৮ এর পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। এ কার্যকলাপের জন্য কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার সন্তোষজনক জবাব চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিম্নস্বাক্ষরকারী কার্যালয়ে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হলো। আদেশের সঙ্গে ঢাকা পোস্টের প্রতিবেদনের একটি কপি যুক্ত করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, আমরা তাকে একটি চিঠি দিয়েছি। তিন দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। সরকারি বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ১৭ মার্চ ঢামেকের ওয়ার্ডে বসেই ‘সরকারি কর্মচারীর ইয়াবা সেবন’ শিরোনামে ভিডিওসহ একটি সংবাদ প্রকাশিত হয়। খবরটি প্রকাশের পর তা ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষের বিষয়টি নজরে আসে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×