হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ওসমান হাদীর মৃত্যুতে বিক্ষোভে ‍উত্তাল শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:২১ অপরাহ্ন


ঢাকা, ১৮ ডিসেম্বর – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিচার দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে তার মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়ার পরপরই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বিক্ষোভকারীরা শরিফ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল স্লোগান দিচ্ছেন। তাদের দাবি, প্রকাশ্য দিবালোকে এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ ঠেকাতে পাকিস্তান ও কাতারের বড় উদ্যোগ: তেহরান ও ওয়াশিংটনের কাছে ‘মিডেল গ্রাউন্ড’ প্রস্তাব

রাত বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগে আন্দোলনকারীদের ভিড় বাড়তে থাকে। জুলাই গণ-অভ্যুত্থানের সহযোদ্ধারা সেখানে সমবেত হয়ে স্লোগান দিতে থাকেন। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে শিক্ষার্থীরা এই বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান। তারা বলছেন, জুলাইয়ের কণ্ঠস্বরকে স্তব্ধ করতেই পরিকল্পিতভাবে হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ঘাতকের সেই গুলিটি সরাসরি তার মাথায় বিদ্ধ হয়েছিল। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে এবং পরবর্তীতে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানেই দীর্ঘ লড়াই শেষে বৃহস্পতিবার রাতে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে হাদি ছিলেন আপসহীন। তার মৃত্যুর খবরটি ফেসবুক পেজে প্রকাশ হওয়ার পর দেশজুড়ে তার অনুসারীদের মধ্যে শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, ঘাতকদের বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ওসমান হাদীর মৃত্যুতে বিক্ষোভে ‍উত্তাল শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ওসমান হাদীর মৃত্যুতে বিক্ষোভে ‍উত্তাল শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:২১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ ডিসেম্বর – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিচার দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে তার মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়ার পরপরই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা।বিক্ষোভকারীরা শরিফ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল স্লোগান দিচ্ছেন। তাদের দাবি, প্রকাশ্য দিবালোকে এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।রাত বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগে আন্দোলনকারীদের ভিড় বাড়তে থাকে। জুলাই গণ-অভ্যুত্থানের সহযোদ্ধারা সেখানে সমবেত হয়ে স্লোগান দিতে থাকেন। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে শিক্ষার্থীরা এই বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান। তারা বলছেন, জুলাইয়ের কণ্ঠস্বরকে স্তব্ধ করতেই পরিকল্পিতভাবে হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ঘাতকের সেই গুলিটি সরাসরি তার মাথায় বিদ্ধ হয়েছিল। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে এবং পরবর্তীতে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানেই দীর্ঘ লড়াই শেষে বৃহস্পতিবার রাতে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে হাদি ছিলেন আপসহীন। তার মৃত্যুর খবরটি ফেসবুক পেজে প্রকাশ হওয়ার পর দেশজুড়ে তার অনুসারীদের মধ্যে শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, ঘাতকদের বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×