হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ওসি ও এনএসআই পরিচয়ে দাপিয়ে বেড়ানোর অভিযোগে সুজন রানাকে ঘিরে নানা প্রশ্ন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

উখিয়ায় নিজেকে কখনো ওসি, কখনো এনএসআই সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি ও হয়রানির অভিযোগ উঠেছে সুজন রানার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রশাসনের নাম ভাঙিয়ে গভীর রাতে ফোন দিয়ে থানায় ডাকার মতো ঘটনাও ঘটাচ্ছেন তিনি।

ভুক্তভোগীদের দাবি, সম্প্রতি এক ব্যক্তিকে রাত প্রায় ১১টার দিকে ফোন দিয়ে সুজন রানা নিজেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে থানায় দেখা করতে বলেন। তবে পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি পুলিশ কিংবা এনএসআইয়ের কোনো সদস্য নন।

এ বিষয়ে উখিয়া থানা-এর সঙ্গে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট সূত্র জানায়, “সুজন রানা নামে থানায় কোনো পুলিশ সদস্য কর্মরত নেই।”

আরও পড়ুন

এআই দিয়ে সাজানো ছবি দিয়ে অপপ্রচার: জাতিসংঘে প্রধানমন্ত্রীর ডিনার ফটোর সত্যতা ও গুজব উন্মোচন

স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক আন্দোলনের সময় তিনি বিভিন্ন শিক্ষকদের সঙ্গে নেতৃত্বমূলক ভূমিকায় দেখা গিয়েছিলেন। এরপর থেকেই এলাকায় তার প্রভাব বিস্তারের অভিযোগ উঠতে শুরু করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, সুজন রানার বাড়ি ভালুকিয়া এলাকায়। ৫ আগস্টের পর থেকে এলাকায় তার তৎপরতা বেড়ে যায়। স্থানীয় মুরব্বিদের প্রতিও তিনি সম্মানজনক আচরণ করেন না বলে অভিযোগ রয়েছে। চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে প্রশাসনের প্রভাব দেখিয়ে চলাফেরা করেন বলেও দাবি স্থানীয়দের।

এছাড়া ইউএনও, এসপি ও ডিসির নাম ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের প্রশ্ন— প্রশাসনের নাম ভাঙিয়ে গভীর রাতে মানুষকে ফোন দেওয়া ও বিচার সালিশের নামে ডেকে হয়রানি করার পেছনে আসল উদ্দেশ্য কী?

এ ঘটনায় প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি ও তদন্ত দাবি করেছেন সচেতন মহল।

shahid

shahid

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ওসি ও এনএসআই পরিচয়ে দাপিয়ে বেড়ানোর অভিযোগে সুজন রানাকে ঘিরে নানা প্রশ্ন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ওসি ও এনএসআই পরিচয়ে দাপিয়ে বেড়ানোর অভিযোগে সুজন রানাকে ঘিরে নানা প্রশ্ন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক: উখিয়ায় নিজেকে কখনো ওসি, কখনো এনএসআই সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি ও হয়রানির অভিযোগ উঠেছে সুজন রানার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রশাসনের নাম ভাঙিয়ে গভীর রাতে ফোন দিয়ে থানায় ডাকার মতো ঘটনাও ঘটাচ্ছেন তিনি। ভুক্তভোগীদের দাবি, সম্প্রতি এক ব্যক্তিকে রাত প্রায় ১১টার দিকে ফোন দিয়ে সুজন রানা নিজেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে থানায় দেখা করতে বলেন। তবে পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি পুলিশ কিংবা এনএসআইয়ের কোনো সদস্য নন। এ বিষয়ে উখিয়া থানা-এর সঙ্গে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট সূত্র জানায়, “সুজন রানা নামে থানায় কোনো পুলিশ সদস্য কর্মরত নেই।” স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক আন্দোলনের সময় তিনি বিভিন্ন শিক্ষকদের সঙ্গে নেতৃত্বমূলক ভূমিকায় দেখা গিয়েছিলেন। এরপর থেকেই এলাকায় তার প্রভাব বিস্তারের অভিযোগ উঠতে শুরু করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, সুজন রানার বাড়ি ভালুকিয়া এলাকায়। ৫ আগস্টের পর থেকে এলাকায় তার তৎপরতা বেড়ে যায়। স্থানীয় মুরব্বিদের প্রতিও তিনি সম্মানজনক আচরণ করেন না বলে অভিযোগ রয়েছে। চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে প্রশাসনের প্রভাব দেখিয়ে চলাফেরা করেন বলেও দাবি স্থানীয়দের। এছাড়া ইউএনও, এসপি ও ডিসির নাম ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের প্রশ্ন— প্রশাসনের নাম ভাঙিয়ে গভীর রাতে মানুষকে ফোন দেওয়া ও বিচার সালিশের নামে ডেকে হয়রানি করার পেছনে আসল উদ্দেশ্য কী? এ ঘটনায় প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি ও তদন্ত দাবি করেছেন সচেতন মহল।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×