হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কংগ্রেস নেতা ‘আমার সোনার বাংলা’ গাওয়ায় ভারতজুড়ে তোলপাড়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন


আসাম, ২৯ অক্টোবর – ভারতের দক্ষিণ আসামে এক কংগ্রেস সভায় বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গাওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, কংগ্রেসের স্থানীয় এক নেতা সভায় গানটি পরিবেশন করেছেন। বিষয়টি নিয়ে বিজেপিসহ কট্টর রাজনৈতিক দলগুলো ক্ষোভ প্রকাশ করে তদন্তের দাবি জানিয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শ্রীভূমি জেলার কংগ্রেস সেবা দলের এক সভায় দলের কর্মী বিধু ভূষণ দাস রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘আমার সোনার বাংলা’ গানটি পরিবেশন করেন। বিজেপি দাবি করেছে, তিনি আসলে বাংলাদেশের জাতীয় সংগীত গেয়েছেন।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

এ ঘটনায় বিজেপি নেতারা কড়া প্রতিক্রিয়া জানিয়ে কংগ্রেসের রাজনৈতিক অবস্থান ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আসামের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, কংগ্রেসের কাজকর্ম সবই অদ্ভুত। তারা জানে না কখন বা কী গাইবে। ভিডিওটি আমি দেখব এবং প্রয়োজনে পুলিশের মাধ্যমে তদন্তের ব্যবস্থা নেব।

অন্যদিকে কংগ্রেস এ অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উড়িয়ে দিয়েছে। দলের জেলা মিডিয়া সেলের প্রধান শাহাদাত আহমেদ চৌধুরী জানান, বিধু ভূষণ দাস স্পষ্টভাবেই বলেছিলেন যে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রবীন্দ্রসংগীত পরিবেশন করছেন। গানটি ১৯০৫ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে লেখা হয় যা পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হলেও, মূলত এটি এক ঐতিহাসিক বাংলা গান ও সাহিত্যিক সম্পদ।

তিনি আরও বলেন, দাস প্রতি বছর স্বাধীনতা দিবসে ইন্দিরা ভবনে ভারতের পতাকা উত্তোলন করেন। তার গান গাওয়ার মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই; এটি কেবল মাতৃভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রকাশ।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

কংগ্রেস নেতা ‘আমার সোনার বাংলা’ গাওয়ায় ভারতজুড়ে তোলপাড়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কংগ্রেস নেতা ‘আমার সোনার বাংলা’ গাওয়ায় ভারতজুড়ে তোলপাড়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] আসাম, ২৯ অক্টোবর – ভারতের দক্ষিণ আসামে এক কংগ্রেস সভায় বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গাওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, কংগ্রেসের স্থানীয় এক নেতা সভায় গানটি পরিবেশন করেছেন। বিষয়টি নিয়ে বিজেপিসহ কট্টর রাজনৈতিক দলগুলো ক্ষোভ প্রকাশ করে তদন্তের দাবি জানিয়েছে।বুধবার (২৯ অক্টোবর) ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শ্রীভূমি জেলার কংগ্রেস সেবা দলের এক সভায় দলের কর্মী বিধু ভূষণ দাস রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘আমার সোনার বাংলা’ গানটি পরিবেশন করেন। বিজেপি দাবি করেছে, তিনি আসলে বাংলাদেশের জাতীয় সংগীত গেয়েছেন।এ ঘটনায় বিজেপি নেতারা কড়া প্রতিক্রিয়া জানিয়ে কংগ্রেসের রাজনৈতিক অবস্থান ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আসামের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, কংগ্রেসের কাজকর্ম সবই অদ্ভুত। তারা জানে না কখন বা কী গাইবে। ভিডিওটি আমি দেখব এবং প্রয়োজনে পুলিশের মাধ্যমে তদন্তের ব্যবস্থা নেব।অন্যদিকে কংগ্রেস এ অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উড়িয়ে দিয়েছে। দলের জেলা মিডিয়া সেলের প্রধান শাহাদাত আহমেদ চৌধুরী জানান, বিধু ভূষণ দাস স্পষ্টভাবেই বলেছিলেন যে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রবীন্দ্রসংগীত পরিবেশন করছেন। গানটি ১৯০৫ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে লেখা হয় যা পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হলেও, মূলত এটি এক ঐতিহাসিক বাংলা গান ও সাহিত্যিক সম্পদ।তিনি আরও বলেন, দাস প্রতি বছর স্বাধীনতা দিবসে ইন্দিরা ভবনে ভারতের পতাকা উত্তোলন করেন। তার গান গাওয়ার মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই; এটি কেবল মাতৃভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রকাশ। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×