হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারের ‎ঈদগাঁও–ঈদগড় সড়কে ডাকাতি ও দুইজন অপহরণ -মুক্তিপণ দাবি

আনোয়ার হোছাইন, ঈদগাঁও ::

আনোয়ার হোছাইন, ঈদগাঁও ::

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

‎
‎কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়কে কিছুদিন বিরতির পর পুনরায় ডাকাতি ও দুই মোটরসাইকেল আরোহী অপহরণের শিকার হয়েছেন।

সোমবার(২২ সেপ্টেম্বর )সকাল সাড়ে ১০টার দিকে সড়কের ঈদগাঁও হিমছড়ি ঢালায় এ ঘটনা ঘটে।
‎
‎প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল যোগে দুই আরোহী ঈদগড় থেকে ঈদগাঁওয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে সড়কের ডাকাত জোন হিসেবে খ্যাত হিমছড়ি ঢালায় পৌঁছালে ওৎ পেতে থাকা সশস্ত্র ডাকাত দলের কবলে পড়েন । এসময় ডাকাতরা মোটরসাইকেলের গতিরোধ করে দুই আরোহীকে অপহরণ করে বনের দিকে নিয়ে যায়। এর পূর্বে আরো কয়েকজন পথচারিও ডাকাতির শিকার হয়।
‎
‎
অপহৃতদের এলাকার ‎গণমাধ্যমকর্মী আবুল কাসেম নিশ্চিত করেছেন, অপহৃতরা হচ্ছে কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পূর্ব রাজঘাট এলাকার আব্দু শুক্কুর মোক্তার আহমদ (৩০) ও ৩ নং ওয়ার্ড ফাতেমার ঘোনা চরপাড়ার মৃত হোসেন আহমদের ছেলে হেলাল (২৬)।

তিনি আরো জানান ,ইতিমধ্যে অপহরণকারীরা অপহৃতদের মোবাইল থেকে পরিবারের কাছে ৫লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

‎এই বিষয়ে ঈদগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, সংবাদ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন এবং নিজে অপহৃতদের উদ্ধারে অভিযানে নেতৃত্ব দিচ্ছেন

আরও পড়ুন

ঢাকার মেসে আত্মগোপনে থেকে মিছিলের ছক: নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা গ্রেপ্তার

উল্লেখ্য, ইতিপূর্বে এ সড়ক যত ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটেছে পরবর্তীতে যখন ভিকটিম পরিবার ঈদগাঁও থানায় যান তখন থানা কর্তৃপক্ষ ঘন্টার পর ঘন্টা গড়িমসি করে নিখোঁজ ডায়েরী দিতে বাধ্য করতেন।

অতীতের একটি ঘটনায়ও ডাকাত আটক কিংবা অপহৃতদের উদ্ধারে পুলিশকে কার্যকর ব্যবস্থা নেয়নি বলে উপরোক্ত এলাকার ভিকটিম পরিবার গুলো বারবার ক্ষোভের সাথে অভিযোগ তুলে আসছেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারের ‎ঈদগাঁও–ঈদগড় সড়কে ডাকাতি ও দুইজন অপহরণ -মুক্তিপণ দাবি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারের ‎ঈদগাঁও–ঈদগড় সড়কে ডাকাতি ও দুইজন অপহরণ -মুক্তিপণ দাবি

প্রতিবেদক: আনোয়ার হোছাইন, ঈদগাঁও :: | প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
Print Image
‎ ‎কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়কে কিছুদিন বিরতির পর পুনরায় ডাকাতি ও দুই মোটরসাইকেল আরোহী অপহরণের শিকার হয়েছেন। সোমবার(২২ সেপ্টেম্বর )সকাল সাড়ে ১০টার দিকে সড়কের ঈদগাঁও হিমছড়ি ঢালায় এ ঘটনা ঘটে। ‎ ‎প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল যোগে দুই আরোহী ঈদগড় থেকে ঈদগাঁওয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে সড়কের ডাকাত জোন হিসেবে খ্যাত হিমছড়ি ঢালায় পৌঁছালে ওৎ পেতে থাকা সশস্ত্র ডাকাত দলের কবলে পড়েন । এসময় ডাকাতরা মোটরসাইকেলের গতিরোধ করে দুই আরোহীকে অপহরণ করে বনের দিকে নিয়ে যায়। এর পূর্বে আরো কয়েকজন পথচারিও ডাকাতির শিকার হয়। ‎ ‎ অপহৃতদের এলাকার ‎গণমাধ্যমকর্মী আবুল কাসেম নিশ্চিত করেছেন, অপহৃতরা হচ্ছে কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পূর্ব রাজঘাট এলাকার আব্দু শুক্কুর মোক্তার আহমদ (৩০) ও ৩ নং ওয়ার্ড ফাতেমার ঘোনা চরপাড়ার মৃত হোসেন আহমদের ছেলে হেলাল (২৬)। তিনি আরো জানান ,ইতিমধ্যে অপহরণকারীরা অপহৃতদের মোবাইল থেকে পরিবারের কাছে ৫লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। ‎এই বিষয়ে ঈদগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, সংবাদ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন এবং নিজে অপহৃতদের উদ্ধারে অভিযানে নেতৃত্ব দিচ্ছেন উল্লেখ্য, ইতিপূর্বে এ সড়ক যত ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটেছে পরবর্তীতে যখন ভিকটিম পরিবার ঈদগাঁও থানায় যান তখন থানা কর্তৃপক্ষ ঘন্টার পর ঘন্টা গড়িমসি করে নিখোঁজ ডায়েরী দিতে বাধ্য করতেন। অতীতের একটি ঘটনায়ও ডাকাত আটক কিংবা অপহৃতদের উদ্ধারে পুলিশকে কার্যকর ব্যবস্থা নেয়নি বলে উপরোক্ত এলাকার ভিকটিম পরিবার গুলো বারবার ক্ষোভের সাথে অভিযোগ তুলে আসছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×