হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে দেয়ালে‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান, তোলপাড়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩ আগস্ট ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

কক্সবাজারের অজ্ঞাত স্থানে দেয়ালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ‘হাঠাও ইউনুস, বাঁচাও দেশ’ স্লোগান লেখা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও চিকিৎসক পিনাকী ভট্টাচার্যের ভেরিফায়েড পেইজে পোস্ট করার পর বিষয়টি কক্সবাজার জেলা পুলিশের নজরে আসে। পুলিশ ওই সূত্র ধরে দুই যুবকের বিষয়ে অনুসন্ধানে নেমেছে বলে জানা গেছে। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত কক্সবাজার জেলা ছাত্রলীগের ব্যানারে দুই যুবক অজ্ঞাত স্থানে দেয়ালে চিকা মারেন (দেয়াল লিখন)। ওই স্থানটি শনাক্ত এবং তাদের চিহ্নিত করতে জেলা পুলিশ কাজ করছে।

তিনি আরো বলেন, ‘যাতে নিষিদ্ধ আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তার আলোকে শনিবার জেলা পুলিশ একদিনে আওয়ামী লীগ নেতাসহ ২৪ জনকে গ্রেপ্তার করেছেন।

আরও পড়ুন

গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে মারা গেলেন স্প্যানিশ ফুটবলার, তদন্ত শুরু

পুলিশের বিশেষায়িত ইউনিট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, বিষয়টি নজরে আসার পর ওই দুই যুবকের আসল পরিচয় জানতে কাজ চলছে। এর মধ্যে তৈয়ব উল্লাহ সিকদার বাবু রামু উপজেলার কাউয়ারকোপ এলাকার বাসিন্দা। অন্যজন আবদুল আল সাজিত, তার বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে দেয়ালে‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান, তোলপাড়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে দেয়ালে‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান, তোলপাড়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের অজ্ঞাত স্থানে দেয়ালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ‘হাঠাও ইউনুস, বাঁচাও দেশ’ স্লোগান লেখা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও চিকিৎসক পিনাকী ভট্টাচার্যের ভেরিফায়েড পেইজে পোস্ট করার পর বিষয়টি কক্সবাজার জেলা পুলিশের নজরে আসে। পুলিশ ওই সূত্র ধরে দুই যুবকের বিষয়ে অনুসন্ধানে নেমেছে বলে জানা গেছে। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত কক্সবাজার জেলা ছাত্রলীগের ব্যানারে দুই যুবক অজ্ঞাত স্থানে দেয়ালে চিকা মারেন (দেয়াল লিখন)। ওই স্থানটি শনাক্ত এবং তাদের চিহ্নিত করতে জেলা পুলিশ কাজ করছে। তিনি আরো বলেন, 'যাতে নিষিদ্ধ আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তার আলোকে শনিবার জেলা পুলিশ একদিনে আওয়ামী লীগ নেতাসহ ২৪ জনকে গ্রেপ্তার করেছেন। পুলিশের বিশেষায়িত ইউনিট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, বিষয়টি নজরে আসার পর ওই দুই যুবকের আসল পরিচয় জানতে কাজ চলছে। এর মধ্যে তৈয়ব উল্লাহ সিকদার বাবু রামু উপজেলার কাউয়ারকোপ এলাকার বাসিন্দা। অন্যজন আবদুল আল সাজিত, তার বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×