হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে বনভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ডাম্পার ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের পানেরছড়ায় সরকারি বনভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি মাটিভর্তি ডাম্পার ট্রাক জব্দ করেছে বন বিভাগ। তবে অভিযান টের পেয়ে ট্রাক ফেলে পালিয়ে যান চালক। শনিবার (২৫ জুলাই) পানেরছড়া রেঞ্জ…

কক্সবাজারের পানেরছড়ায় সরকারি বনভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি মাটিভর্তি ডাম্পার ট্রাক জব্দ করেছে বন বিভাগ। তবে অভিযান টের পেয়ে ট্রাক ফেলে পালিয়ে যান চালক।

শনিবার (২৫ জুলাই) পানেরছড়া রেঞ্জের পানেরছড়া বিটের শিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় সহকারী বন সংরক্ষক (সদর) শ্যামল কুমার ঘোষের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় সরকারি বনভূমি থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মাটিভর্তি ডাম্পারটি জব্দ করে পানেরছড়া রেঞ্জ কার্যালয়ের হেফাজতে নেওয়া হয়।

অভিযানে পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম, পানেরছড়া বিট কর্মকর্তা গোলাম মোস্তফাসহ রেঞ্জের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম বলেন, মাটি ও বালু পাচারের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ডাম্পারটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান। গাড়ির মালিককে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি বনভূমি রক্ষায় অবৈধ বালু উত্তোলন, বনভূমি দখল ও ক্ষতিসাধনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: কক্সবাজারে বনভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ডাম্পার ট্রাক জব্দ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের পানেরছড়ায় সরকারি বনভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি মাটিভর্তি ডাম্পার ট্রাক জব্দ করেছে বন বিভাগ। তবে অভিযান টের পেয়ে । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে বনভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ডাম্পার ট্রাক জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে বনভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ডাম্পার ট্রাক জব্দ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পানেরছড়ায় সরকারি বনভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি মাটিভর্তি ডাম্পার ট্রাক জব্দ করেছে বন বিভাগ। তবে অভিযান টের পেয়ে ট্রাক ফেলে পালিয়ে যান চালক। শনিবার (২৫ জুলাই) পানেরছড়া রেঞ্জের পানেরছড়া বিটের শিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় সহকারী বন সংরক্ষক (সদর) শ্যামল কুমার ঘোষের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় সরকারি বনভূমি থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মাটিভর্তি ডাম্পারটি জব্দ করে পানেরছড়া রেঞ্জ কার্যালয়ের হেফাজতে নেওয়া হয়। অভিযানে পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম, পানেরছড়া বিট কর্মকর্তা গোলাম মোস্তফাসহ রেঞ্জের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম বলেন, মাটি ও বালু পাচারের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ডাম্পারটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান। গাড়ির মালিককে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি বনভূমি রক্ষায় অবৈধ বালু উত্তোলন, বনভূমি দখল ও ক্ষতিসাধনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×