কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চোর-ছিনতাইকারী হিসেবে তিনজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় একজন, মাদক সেবনের অভিযোগে দুজন, ধর্তব্য অপরাধে তিনজন এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ছয়জন রয়েছেন।
পুলিশের তথ্যমতে, গতকাল সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তার তিনজন চোর-ছিনতাইকারী হলেন তুহিন (২০), মেজবাহ উদ্দিন (২০) ও সাগরিকা (৩৫)।
তাঁদের কাছ থেকে ১২০ দশমিক ৭ কেজি তামার তার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে চৌফলদণ্ডী ইউনিয়নের উত্তরপাড়ার আবুল কাশেম (৪২)কে।
মাদক সেবনের অভিযোগে খুরুশকুলের ল-মাঝিপাড়ার আফছার (১৯) ও বেলাল মিয়া (৩০)কে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ধর্তব্য অপরাধে তুষার ইমরান (২৭), আব্দুল হামিদ (৫০) ও মোহাম্মদ জলিল তালুকদার (৫৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকায় আসছে রোমানিয়া দূতাবাস: চার দিনের বিশেষ কনস্যুলার সেবা
পুলিশ আরও জানায়, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত মোহাম্মদ শফিক, নুর আনা, মো. রায়হান ওরফে ডাকু রায়হান (৩০), মোহাম্মদ ছৈয়দ (২৫), মো. জাহেদ হোসেন ও আবুল কাশেম (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চোর-ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: কক্সবাজারে বিশেষ অভিযানে ১৫ জন গ্রেপ্তার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চোর-ছিনতাইকারী হিসেবে তিনজন, সন্ত্রাসবি। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন