হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে বিসিক মোড় থেকে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজার সদর থানাধীন দক্ষিণ মুহুরিপাড়া বিসিক মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার দীর্ঘদিন ধরে পলাতক পরোয়ানাভুক্ত আসামি ছৈয়দ আলমকে (৩৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরব…

কক্সবাজার সদর থানাধীন দক্ষিণ মুহুরিপাড়া বিসিক মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার দীর্ঘদিন ধরে পলাতক পরোয়ানাভুক্ত আসামি ছৈয়দ আলমকে (৩৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছৈয়দ আলম কক্সবাজার সদর উপজেলার ঝিলংঝা ইউনিয়নের মুহুরিপাড়া (বিসিক) এলাকার নুরুল ইসলামের ছেলে।

এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক সোমবার (২১ সেপ্টেম্বর) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামি ছৈয়দ আলম কক্সবাজার সদর মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। মামলার পর থেকেই সে গ্রেপ্তার এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল।

আরও পড়ুন

ঢাকায় আসছে রোমানিয়া দূতাবাস: চার দিনের বিশেষ কনস্যুলার সেবা

গত ২০ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫, সিপিএসসি-এর একটি চৌকস আভিযানিক দল দক্ষিণ মুহুরিপাড়া বিসিক মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধীদের আইনের আওতায় আনতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের এমন আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: কক্সবাজারে বিসিক মোড় থেকে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজার সদর থানাধীন দক্ষিণ মুহুরিপাড়া বিসিক মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার দীর্ঘদিন ধরে পলাতক পরোয়ানাভুক্ত আসামি ছৈয়দ । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে বিসিক মোড় থেকে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে বিসিক মোড় থেকে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজার সদর থানাধীন দক্ষিণ মুহুরিপাড়া বিসিক মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার দীর্ঘদিন ধরে পলাতক পরোয়ানাভুক্ত আসামি ছৈয়দ আলমকে (৩৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছৈয়দ আলম কক্সবাজার সদর উপজেলার ঝিলংঝা ইউনিয়নের মুহুরিপাড়া (বিসিক) এলাকার নুরুল ইসলামের ছেলে। এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক সোমবার (২১ সেপ্টেম্বর) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামি ছৈয়দ আলম কক্সবাজার সদর মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। মামলার পর থেকেই সে গ্রেপ্তার এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। গত ২০ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫, সিপিএসসি-এর একটি চৌকস আভিযানিক দল দক্ষিণ মুহুরিপাড়া বিসিক মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধীদের আইনের আওতায় আনতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের এমন আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×