কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোকতার আহমেদ। তাকে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয় তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা-২ থেকে জারি করা প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব নেছার উদ্দিন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর ৩১(১) ধারা অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তার মেয়াদকাল হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তবে রাষ্ট্রপতি ও আচার্য যে কোনো সময় তার নিয়োগের আদেশ বাতিল করতে পারবেন।
অধ্যাপক ড. মোকতার আহমেদ কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম হলদিয়া হাজিপাড়া এলাকার বাসিন্দা।
কলকাতার চোরবাগান পূজামণ্ডপে মর্মান্তিক পদদলন: ১৩ নারীসহ নিহত ১৭
দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৯২ সালে এ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন তিনি।
পরে ১৯৯৭ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৪ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত তিনি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ডেও অভিজ্ঞতা রয়েছে তার।
২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
একই সময়ে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের ভারপ্রাপ্ত অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পল্লি উন্নয়ন প্রকল্পের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মোকতার আহমেদ।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য নিয়োগ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন