হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কলাবাগানে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আহত, ঢামেকে ভর্তি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন


ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – রাজধানীর কলাবাগান এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. শফিকুর রহমান নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন। তিনি কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশের এলাকায় এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।

আরও পড়ুন

অপকর্ম দমনের বদলে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: ডিআইজির বাসায় অভিযান ঘিরে শফিকুর রহমানের তোপ

আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কমফোর্ট হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

আহত শফিকুরকে হাসপাতালে নিয়ে আসা শাহপরান জানান, ঘটনার সময় শফিকুর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে জুতার মার্কেটের সামনে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি গুলি তার বাম হাতের তালুতে বিদ্ধ হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শফিকুর কুমিল্লার বুড়িচং থানার সিদলাই গ্রামের মৃত মফিদুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি টঙ্গীর মধ্যবিদ্যা রোড এলাকায় বসবাস করেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

কলাবাগানে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আহত, ঢামেকে ভর্তি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কলাবাগানে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আহত, ঢামেকে ভর্তি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – রাজধানীর কলাবাগান এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. শফিকুর রহমান নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন। তিনি কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।সোমবার রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশের এলাকায় এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কমফোর্ট হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।আহত শফিকুরকে হাসপাতালে নিয়ে আসা শাহপরান জানান, ঘটনার সময় শফিকুর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে জুতার মার্কেটের সামনে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি গুলি তার বাম হাতের তালুতে বিদ্ধ হয়।পারিবারিক সূত্রে জানা গেছে, শফিকুর কুমিল্লার বুড়িচং থানার সিদলাই গ্রামের মৃত মফিদুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি টঙ্গীর মধ্যবিদ্যা রোড এলাকায় বসবাস করেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×