হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কানাইঘাটে স্কুলের পরিত্যক্ত ভবন থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন


সিলেট, ৩১ জানুয়ারি – সিলেটের কানাইঘাট উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‌্যাব। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ২৫টি পাওয়ার জেল ও ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর। র‌্যাব জানিয়েছে, এসব সরঞ্জাম উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়।

শুক্রবার রাতে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের কুয়োরের মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ওই ভবনে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়। র‌্যাব ৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত এ মাসেই আসতে পারে: বাণিজ্যমন্ত্রী

র‌্যাব কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে র‌্যাব জানতে পারে যে ওই স্কুলের পরিত্যক্ত তিনতলা ভবনের আশপাশে বিস্ফোরক দ্রব্য মজুদ রয়েছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। এক পর্যায়ে ভবনের ভেতর থেকে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ২৫টি পাওয়ার জেল ও ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর জব্দ করা হয়। উদ্ধারকৃত পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটরগুলো সাধারণত বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য সেখানে রাখা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তবে এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য উদ্ধার করা বিস্ফোরক সামগ্রীগুলো কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

কানাইঘাটে স্কুলের পরিত্যক্ত ভবন থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কানাইঘাটে স্কুলের পরিত্যক্ত ভবন থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ৩১ জানুয়ারি – সিলেটের কানাইঘাট উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‌্যাব। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ২৫টি পাওয়ার জেল ও ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর। র‌্যাব জানিয়েছে, এসব সরঞ্জাম উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়।শুক্রবার রাতে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের কুয়োরের মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ওই ভবনে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়। র‌্যাব ৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।র‌্যাব কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে র‌্যাব জানতে পারে যে ওই স্কুলের পরিত্যক্ত তিনতলা ভবনের আশপাশে বিস্ফোরক দ্রব্য মজুদ রয়েছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। এক পর্যায়ে ভবনের ভেতর থেকে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ২৫টি পাওয়ার জেল ও ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর জব্দ করা হয়। উদ্ধারকৃত পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটরগুলো সাধারণত বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য সেখানে রাখা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।তবে এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য উদ্ধার করা বিস্ফোরক সামগ্রীগুলো কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×