হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুতুবদিয়ায় মাছের ঘের দখল নিয়ে মারধরের ঘটনায় এনসিপি নেতা হেলালিসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক,কুতুবদিয়া::

নিজস্ব প্রতিবেদক,কুতুবদিয়া::

রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

কুতুবদিয়ায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে মারধরের ঘটনায় এনসিপির যুগ্ম সমন্বয়কারী রিদুয়ানুজ্জামান হেলালীসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলাটি দায়ের করেছেন কৈয়ারবিল মতির বাপের পাড়ার কা্ইমুল হুদার ছেলে গুরুতর আহত ভুক্তভোগী মোহাম্মদ বাপ্পি।

ভুক্তভোগী এবং এজাহার সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট রাতে কৈয়ারবিল মতির বাপের পাড়া ব্রিজ এলাকায় খাল দখল করে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে আসামি রুবেল, হেলালী, আরাফাত, পারবেজ ও নুরুল হুদা পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, দা, চুরি ও লাঠির সোটা নিয়ে বাপ্পির উপর হামলা চালায়। এতে বাপ্পির ঠোঁট ছিঁড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয়। পরে তার ঠোঁটে তিনটি সেলাই দিতে হয়। এসময় তার পকেটে থাকা নগদ টাকাও ছিনিয়ে নেয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বাপ্পির মা রোজিনা আকতার অভিযোগ করে বলেন, মাছ ধরাকে কেন্দ্র করে বেশ কিছু দিন ধরে স্থানীয় আরাফাত ও সমন্বয়ক পরিচয়দানকারী হেলালী তার ছেলে বাপ্পিকে হুমকি দিয়ে আসছিল। প্রশাসনের কথা বলে আরাফাতের মাধ্যমে হেলালী ৫০ হাজার টাকাও নেয়। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েও কোনো সমাধান মেলেনি। বরং বিচারাধীন অবস্থায়ই আসামিরা খুন করার উদ্দেশ্যে তার ছেলের উপর হামলা চালিয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, কৈয়ারবিল সেন্টার এলাকায় খাল দখলে নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দীর্ঘদিন করে উত্তেজনা বিরাজ করে আসছিল। উপজেলা প্রশাসনের কাছে উভয় পক্ষের একাধিক অভিযোগ রযেছে।তবে শুক্রবার রাতে বাপ্পিকে মারধরের ঘটনার পরদিন শনিবার (২৩ আগস্ট) উপজেলা প্রশাসন উক্ত স্থানে অভিযান চালিয়ে খালের অবৈধ দখল উচ্ছেদ করে। এদিকে সংঘটিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি মামলার বাদি ও তার পরিবারকে আসামিপক্ষের লোকজন নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছে বলেও অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে মারা গেলেন স্প্যানিশ ফুটবলার, তদন্ত শুরু

এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরমান হোসেন বলেন, “মারধরের ঘটনায় মাছশ্রমিক মো. বাপ্পির দায়ের করা মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কুতুবদিয়ায় মাছের ঘের দখল নিয়ে মারধরের ঘটনায় এনসিপি নেতা হেলালিসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুতুবদিয়ায় মাছের ঘের দখল নিয়ে মারধরের ঘটনায় এনসিপি নেতা হেলালিসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক,কুতুবদিয়া:: | প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
Print Image
কুতুবদিয়ায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে মারধরের ঘটনায় এনসিপির যুগ্ম সমন্বয়কারী রিদুয়ানুজ্জামান হেলালীসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলাটি দায়ের করেছেন কৈয়ারবিল মতির বাপের পাড়ার কা্ইমুল হুদার ছেলে গুরুতর আহত ভুক্তভোগী মোহাম্মদ বাপ্পি। ভুক্তভোগী এবং এজাহার সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট রাতে কৈয়ারবিল মতির বাপের পাড়া ব্রিজ এলাকায় খাল দখল করে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে আসামি রুবেল, হেলালী, আরাফাত, পারবেজ ও নুরুল হুদা পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, দা, চুরি ও লাঠির সোটা নিয়ে বাপ্পির উপর হামলা চালায়। এতে বাপ্পির ঠোঁট ছিঁড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয়। পরে তার ঠোঁটে তিনটি সেলাই দিতে হয়। এসময় তার পকেটে থাকা নগদ টাকাও ছিনিয়ে নেয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বাপ্পির মা রোজিনা আকতার অভিযোগ করে বলেন, মাছ ধরাকে কেন্দ্র করে বেশ কিছু দিন ধরে স্থানীয় আরাফাত ও সমন্বয়ক পরিচয়দানকারী হেলালী তার ছেলে বাপ্পিকে হুমকি দিয়ে আসছিল। প্রশাসনের কথা বলে আরাফাতের মাধ্যমে হেলালী ৫০ হাজার টাকাও নেয়। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েও কোনো সমাধান মেলেনি। বরং বিচারাধীন অবস্থায়ই আসামিরা খুন করার উদ্দেশ্যে তার ছেলের উপর হামলা চালিয়েছে। এদিকে স্থানীয়রা জানান, কৈয়ারবিল সেন্টার এলাকায় খাল দখলে নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দীর্ঘদিন করে উত্তেজনা বিরাজ করে আসছিল। উপজেলা প্রশাসনের কাছে উভয় পক্ষের একাধিক অভিযোগ রযেছে।তবে শুক্রবার রাতে বাপ্পিকে মারধরের ঘটনার পরদিন শনিবার (২৩ আগস্ট) উপজেলা প্রশাসন উক্ত স্থানে অভিযান চালিয়ে খালের অবৈধ দখল উচ্ছেদ করে। এদিকে সংঘটিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি মামলার বাদি ও তার পরিবারকে আসামিপক্ষের লোকজন নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছে বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরমান হোসেন বলেন, “মারধরের ঘটনায় মাছশ্রমিক মো. বাপ্পির দায়ের করা মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×