হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুতুবদিয়ায় সাবেক এমপি আশেক উল্লাহ রফিকের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন

কক্সবাজারের কুতুবদিয়ায় সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহের, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমগীর মাতবরসহ ৬১ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার কুতুবদিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের কক্সবাজার উত্তর আঞ্চলিক শাখার সভাপতি মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন।

কুতুবদিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাঈদীন নাহী অভিযোগটি আমলে নিয়ে ওসি কুতুবদিয়া থানাকে তদন্তের মাধ্যমে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনে মামলার বাদী সংসদ সদস্য প্রার্থী নোঙর প্রতীকের শরিফ বাদশার প্রধান নির্বাচনী সমন্বয়ক ও এজেন্ট ছিলেন, নৌকার প্রার্থী আশেক উল্লাহ রফিকের নির্দেশে ৪ জানুয়ারি নোঙর প্রতীকের প্রার্থীর নির্বাচনের জনসভায় হামলা করে প্যান্ডেল, চেয়ার, মাইক ভাংচুর করে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

পরবর্তীতে বাংলাদেশ মানবাধিকার কমিশন কুতুবদিয়া উপজেলা কার্যালয়ের হামলা করে ভাংচুর চালানো হয় বলে মামলার এজাহারে উল্লেখ করে।

৭ জানুয়ারি সংসদ নির্বাচনের দিন সন্ধ্যা ৭টায় ফাকা গুলিবর্ষণ করে মামলার আসামিরা বাদীর কৈয়ারবিল সমিতির রোড়স্থ অফিসে হামলা করে আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা নিয়ে নেয় বলে মামলার এজাহারে উল্লেখ করেন।

বাদীর আইনজীবী এডভোকেট ফিরোজ আহমদ জানান, মামলার আসামিদের মধ্যে অন্যতম কুতুবদিয়া-মহেশখালীর সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহের, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর।

আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে ওসি কুতুবদিয়াকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কুতুবদিয়ায় সাবেক এমপি আশেক উল্লাহ রফিকের বিরুদ্ধে মামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুতুবদিয়ায় সাবেক এমপি আশেক উল্লাহ রফিকের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের কুতুবদিয়ায় সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহের, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমগীর মাতবরসহ ৬১ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার কুতুবদিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের কক্সবাজার উত্তর আঞ্চলিক শাখার সভাপতি মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন। কুতুবদিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাঈদীন নাহী অভিযোগটি আমলে নিয়ে ওসি কুতুবদিয়া থানাকে তদন্তের মাধ্যমে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনে মামলার বাদী সংসদ সদস্য প্রার্থী নোঙর প্রতীকের শরিফ বাদশার প্রধান নির্বাচনী সমন্বয়ক ও এজেন্ট ছিলেন, নৌকার প্রার্থী আশেক উল্লাহ রফিকের নির্দেশে ৪ জানুয়ারি নোঙর প্রতীকের প্রার্থীর নির্বাচনের জনসভায় হামলা করে প্যান্ডেল, চেয়ার, মাইক ভাংচুর করে। পরবর্তীতে বাংলাদেশ মানবাধিকার কমিশন কুতুবদিয়া উপজেলা কার্যালয়ের হামলা করে ভাংচুর চালানো হয় বলে মামলার এজাহারে উল্লেখ করে। ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের দিন সন্ধ্যা ৭টায় ফাকা গুলিবর্ষণ করে মামলার আসামিরা বাদীর কৈয়ারবিল সমিতির রোড়স্থ অফিসে হামলা করে আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা নিয়ে নেয় বলে মামলার এজাহারে উল্লেখ করেন। বাদীর আইনজীবী এডভোকেট ফিরোজ আহমদ জানান, মামলার আসামিদের মধ্যে অন্যতম কুতুবদিয়া-মহেশখালীর সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহের, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে ওসি কুতুবদিয়াকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×