কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াত-সমর্থিত প্রার্থী হিসেবে মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসানের নাম ঘোষণা করা হয়েছে। সম্প্রতি কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী তাঁর প্রার্থিতা ঘোষণা করেন।
মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম পাইন্যাশিয়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মুহাম্মদ ইছহাক। তিনি জীবনের শেষ সময়ে জালিয়াপালং হযরত আয়েশা ছিদ্দিকা বালিকা দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট ও অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি এরপূর্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং উখিয়া উপজেলা জামায়াতের সাবেক আমিরও ছিলেন।
জিসান পরিবারের নয় ভাই ও তিন বোনের মধ্যে নবম। তাঁর বড় ভাই জালিয়াপালং মুহাম্মদ শফিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মেজ ভাই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং সেজ ভাই মাদরাসার শিক্ষক। দুধু ভাইও মাদরাসায় শিক্ষকতা করেন। তাঁর অব্যবহিত বড় ভাই ডেইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক। ছোট তিন ভাইয়ের মধ্যে একজন উন্নয়ন সংস্থায় এবং অপর দুজন মাদরাসায় শিক্ষকতা করছেন।
তাঁর বড় ভগ্নিপতি মরিচ্যা উম্মে কুলসুম বালিকা দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা সুপারিনটেনডেন্ট। আরেক ভগ্নিপতি বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক এবং অপরজন ভূমি জরিপ কর্মকর্তা হিসেবে পরিচিত।
দ্বিতীয় দিনেও সেন্টমার্টিনে যাচ্ছে ১ হাজার ৫৫৪ জন পর্যটক
জিসান ছাত্রজীবন থেকেই নেতৃত্ব, সাংগঠনিক কর্মকাণ্ড ও সমাজসেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত। শিক্ষাজীবনে তিনি রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদরাসা শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে জালিয়াপালং ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি, উখিয়া কলেজ শাখার সভাপতি, উখিয়া উপজেলা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক এবং কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজে ভিপি (সহসভাপতি) হিসেবেও দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি জালিয়াপালংয়ের পশ্চিম পাইন্যাশিয়া তা’মীরুল উম্মাহ মডেল মাদরাসার প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, উখিয়া উপজেলা শাখার সভাপতি এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন।
দীর্ঘদিনের ছাত্ররাজনীতি, সাংগঠনিক কর্মকাণ্ড ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা নিয়ে এবার জনপ্রতিনিধি হওয়ার লক্ষ্যে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। জনগণের খেদমত করা এবং ইউনিয়নবাসীর পাশে থাকাকে প্রার্থিতার মূল লক্ষ্য হিসেবে তুলে ধরছেন জিসান।
প্রার্থিতা ঘোষণার পর স্থানীয় পর্যায়ে তাঁকে নিয়ে ব্যাপক আগ্রহ ও সাড়া দেখা যাচ্ছে বলে জানিয়েছেন তাঁর সমর্থকেরা। তাঁদের ভাষ্য, সাংগঠনিক ও নেতৃত্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জালিয়াপালং ইউনিয়নের শিক্ষা, যোগাযোগ, নাগরিক সেবা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চান জিসান।
- চাইল্ড সেফটি নেট প্রকল্পে বদলে যাওয়া কিশোর-কিশোরীদের স্বীকৃতি
- উখিয়ায় বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ এক রোহিঙ্গা যুবক আটক
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: জালিয়াপালং ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী জিসান! সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াত-সমর্থিত প্রার্থী হিসেবে মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জি। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন