হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুমিল্লা-৪: বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখল আপিল বিভাগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন


কুমিল্লা-৪, ১ ফেব্রুয়ারি – কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পাওয়ার শেষ আশাও ক্ষীণ হয়ে গেছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন।

এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর অংশগ্রহণ করতে পারছেন না বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। রোববার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই রায় প্রদান করেন। ঘটনার পরিক্রমায় জানা যায় শুরুতে রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছিলেন।

আরও পড়ুন

ভারতে পালানোর চেষ্টা পণ্ড: তামাবিল সীমান্তে জৈন্তাপুর আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার

কিন্তু পরবর্তীতে ঋণখেলাপির অভিযোগ এনে তার মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে আপিল করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। সেই আবেদনের শুনানি শেষে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন মুন্সীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এরপর হাইকোর্টে রিট দায়ের করেন মঞ্জুরুল আহসান মুন্সী। তবে গত ২১ জানুয়ারি হাইকোর্ট সেই রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেয়।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তিনি এরপর আপিল বিভাগে আবেদন করেন। গত বৃহস্পতিবার মঞ্জুরুল আহসান মুন্সীর লিভ টু আপিলের ওপর শুনানি শেষ হয় এবং রোববার সকালে আদালত তা খারিজ করে রায় ঘোষণা করেন।

এস এ এস / ১ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

কুমিল্লা-৪: বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখল আপিল বিভাগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুমিল্লা-৪: বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখল আপিল বিভাগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কুমিল্লা-৪, ১ ফেব্রুয়ারি – কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পাওয়ার শেষ আশাও ক্ষীণ হয়ে গেছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন।এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর অংশগ্রহণ করতে পারছেন না বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। রোববার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই রায় প্রদান করেন। ঘটনার পরিক্রমায় জানা যায় শুরুতে রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছিলেন।কিন্তু পরবর্তীতে ঋণখেলাপির অভিযোগ এনে তার মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে আপিল করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। সেই আবেদনের শুনানি শেষে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন মুন্সীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এরপর হাইকোর্টে রিট দায়ের করেন মঞ্জুরুল আহসান মুন্সী। তবে গত ২১ জানুয়ারি হাইকোর্ট সেই রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেয়।হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তিনি এরপর আপিল বিভাগে আবেদন করেন। গত বৃহস্পতিবার মঞ্জুরুল আহসান মুন্সীর লিভ টু আপিলের ওপর শুনানি শেষ হয় এবং রোববার সকালে আদালত তা খারিজ করে রায় ঘোষণা করেন।এস এ এস / ১ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×