হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ক্যানসারের রেডিয়েশন থেরাপি নিচ্ছেন জো বাইডেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ১১ অক্টোবর – সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা হিসেবে বর্তমানে রেডিয়েশন থেরাপি নিচ্ছেন। শনিবার (১১ অক্টোবর) তার মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। রয়টার্স এবং এনবিসি নিউজ এই খবর প্রকাশ করেছে।

বাইডেনের মুখপাত্র জানান, প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা পরিকল্পনার অংশ হিসেবে প্রেসিডেন্ট বাইডেন বর্তমানে রেডিয়েশন থেরাপি ও হরমোন চিকিৎসা নিচ্ছেন। এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ৮২ বছর বয়সী বাইডেনের রেডিয়েশন থেরাপি পাঁচ সপ্তাহ ধরে চলবে এবং ইতোমধ্যে তিনি হরমোনজাত ওষুধ সেবন শুরু করেছেন।

আরও পড়ুন

দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ঘিরে চীনের সামরিক তৎপরতা, তাইওয়ানের সঙ্গেও উত্তেজনা

এর আগে গত মে মাসে বাইডেন নিজেই জানিয়েছিলেন, তার শরীরে মেটাস্ট্যাটিক প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে, যা হরমোন-সংবেদনশীল হলেও আক্রমণাত্মক প্রকৃতির। তার দপ্তর তখন জানিয়েছিল, তিনি কার্যকর চিকিৎসার জন্য একাধিক পদ্ধতি গ্রহণ করছেন। বাইডেন তখন এক্স-এ (পূর্বে টুইটার) এক পোস্টে লিখেছিলেন, ক্যান্সার আমাদের সবাইকে ছুঁয়ে যায়। আমরাও শিখেছি, ভাঙনের মধ্যেই আমাদের শক্তি। ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।

চিকিৎসকরা বলছেন, বাইডেনের ক্যান্সার যেহেতু শরীরে ছড়িয়ে পড়েছে, তাই এটি হয়তো কয়েক বছর আগে থেকেই অচিহ্নিত ছিল।

গত মাসে বাইডেন ত্বকের ক্যান্সার অপসারণের জন্য ‘মোহস সার্জারি’ করিয়েছিলেন। সে সময় জনসম্মুখে তার কপালে বড় ব্যান্ডেজ দেখা গিয়েছিল। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানান, সব ক্যান্সারযুক্ত টিস্যু সফলভাবে অপসারণ করা হয়েছে এবং আর কোনো চিকিৎসা প্রয়োজন নেই।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ক্যানসারের রেডিয়েশন থেরাপি নিচ্ছেন জো বাইডেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ক্যানসারের রেডিয়েশন থেরাপি নিচ্ছেন জো বাইডেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১১ অক্টোবর – সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা হিসেবে বর্তমানে রেডিয়েশন থেরাপি নিচ্ছেন। শনিবার (১১ অক্টোবর) তার মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। রয়টার্স এবং এনবিসি নিউজ এই খবর প্রকাশ করেছে।বাইডেনের মুখপাত্র জানান, প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা পরিকল্পনার অংশ হিসেবে প্রেসিডেন্ট বাইডেন বর্তমানে রেডিয়েশন থেরাপি ও হরমোন চিকিৎসা নিচ্ছেন। এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ৮২ বছর বয়সী বাইডেনের রেডিয়েশন থেরাপি পাঁচ সপ্তাহ ধরে চলবে এবং ইতোমধ্যে তিনি হরমোনজাত ওষুধ সেবন শুরু করেছেন।এর আগে গত মে মাসে বাইডেন নিজেই জানিয়েছিলেন, তার শরীরে মেটাস্ট্যাটিক প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে, যা হরমোন-সংবেদনশীল হলেও আক্রমণাত্মক প্রকৃতির। তার দপ্তর তখন জানিয়েছিল, তিনি কার্যকর চিকিৎসার জন্য একাধিক পদ্ধতি গ্রহণ করছেন। বাইডেন তখন এক্স-এ (পূর্বে টুইটার) এক পোস্টে লিখেছিলেন, ক্যান্সার আমাদের সবাইকে ছুঁয়ে যায়। আমরাও শিখেছি, ভাঙনের মধ্যেই আমাদের শক্তি। ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।চিকিৎসকরা বলছেন, বাইডেনের ক্যান্সার যেহেতু শরীরে ছড়িয়ে পড়েছে, তাই এটি হয়তো কয়েক বছর আগে থেকেই অচিহ্নিত ছিল।গত মাসে বাইডেন ত্বকের ক্যান্সার অপসারণের জন্য ‘মোহস সার্জারি’ করিয়েছিলেন। সে সময় জনসম্মুখে তার কপালে বড় ব্যান্ডেজ দেখা গিয়েছিল। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানান, সব ক্যান্সারযুক্ত টিস্যু সফলভাবে অপসারণ করা হয়েছে এবং আর কোনো চিকিৎসা প্রয়োজন নেই। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×