হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজীপুরের টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীম মারা গেছেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন


ঢাকা, ২৩ সেপ্টেম্বর – গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, সোমবার টঙ্গীর একটি কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় আমাদের এখানে চারজন দগ্ধ এসেছিলেন। তাদের মধ্যে শামীম আহমেদ নামে একজন আজ বিকেল ৩টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় দগ্ধ আরও তিনজন আমাদের এখানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া উইংয়ের সদস্য তালহা বিন জসিম জানান, ফায়ার ফাইটার শামীম আহমেদ বিকেল ৩টায় হাসপাতালে মারা গেছেন। তিনি টঙ্গীর ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। মাগরিবের নামাজের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে তার জানাজা অনুষ্ঠিত হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

গাজীপুরের টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীম মারা গেছেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজীপুরের টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীম মারা গেছেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ সেপ্টেম্বর – গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।তিনি জানান, সোমবার টঙ্গীর একটি কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় আমাদের এখানে চারজন দগ্ধ এসেছিলেন। তাদের মধ্যে শামীম আহমেদ নামে একজন আজ বিকেল ৩টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় দগ্ধ আরও তিনজন আমাদের এখানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া উইংয়ের সদস্য তালহা বিন জসিম জানান, ফায়ার ফাইটার শামীম আহমেদ বিকেল ৩টায় হাসপাতালে মারা গেছেন। তিনি টঙ্গীর ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। মাগরিবের নামাজের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে তার জানাজা অনুষ্ঠিত হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×