হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গুম ও খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার বিএনপির

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন


ঢাকা, ১৭ জানুয়ারি – গুম ও খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকার কথা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে পারলে এসব পরিবারকে অগ্রাধিকার দিয়ে সহায়তা করা হবে।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম ও খুনের শিকার পরিবারগুলোর সদস্যদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ যৌথভাবে এই সভার আয়োজন করে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

রিজভী বলেন, ভবিষ্যতে জনগণের ইচ্ছায় বিএনপি সরকার গঠন করলে গুম ও খুনের শিকার পরিবারগুলোর পুনর্বাসন, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং তাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতি বারবার দিয়ে আসছেন, তা বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, দেশের জন্য এবং দলের জন্য এসব পরিবারের যে ত্যাগ ও অবদান, তার প্রকৃত প্রতিদান দেওয়া সম্ভব নয়।

বিএনপির এই মুখপাত্র বলেন, হারিয়ে যাওয়া সন্তানদের ত্যাগ কিংবা রক্তাক্ত লাশের স্মৃতি উপেক্ষা করে কোনো রাজনৈতিক অর্জন টেকসই হতে পারে না। এই আত্মত্যাগই গণতন্ত্র প্রতিষ্ঠার মূল ভিত্তি।

এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গুম ও খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার বিএনপির

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গুম ও খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার বিএনপির

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ জানুয়ারি – গুম ও খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকার কথা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে পারলে এসব পরিবারকে অগ্রাধিকার দিয়ে সহায়তা করা হবে।শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম ও খুনের শিকার পরিবারগুলোর সদস্যদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ যৌথভাবে এই সভার আয়োজন করে।রিজভী বলেন, ভবিষ্যতে জনগণের ইচ্ছায় বিএনপি সরকার গঠন করলে গুম ও খুনের শিকার পরিবারগুলোর পুনর্বাসন, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং তাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতি বারবার দিয়ে আসছেন, তা বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।তিনি আরও বলেন, দেশের জন্য এবং দলের জন্য এসব পরিবারের যে ত্যাগ ও অবদান, তার প্রকৃত প্রতিদান দেওয়া সম্ভব নয়।বিএনপির এই মুখপাত্র বলেন, হারিয়ে যাওয়া সন্তানদের ত্যাগ কিংবা রক্তাক্ত লাশের স্মৃতি উপেক্ষা করে কোনো রাজনৈতিক অর্জন টেকসই হতে পারে না। এই আত্মত্যাগই গণতন্ত্র প্রতিষ্ঠার মূল ভিত্তি।এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×