হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গোয়ালন্দে পদ্মায় অভিযানে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন


রাজবাড়ী, ১৬ ফেব্রুয়ারি – রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জাটকা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুরে পদ্মা নদীর কলাবাগান এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম ও দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।

এ সময় তারা নদীর কলাবাগান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেন। পাশাপাশি ৩০০ মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা ইলিশসহ শাহ আলম শেখ নামের এক জেলেকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত তরুণ ওই উপজেলার হিরু শেখের ছেলে।

আরও পড়ুন

অপ্রতিম হত্যায় ৩১ দিনে চাঞ্চল্যকর চার্জশিট, অভিযুক্ত ৪ জন

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় নিয়মিত পদ্মায় এই অভিযান চলমান রয়েছে। আটক জেলেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। জব্দকৃত অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধারকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গোয়ালন্দে পদ্মায় অভিযানে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গোয়ালন্দে পদ্মায় অভিযানে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Print Image
[ad_1] রাজবাড়ী, ১৬ ফেব্রুয়ারি – রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জাটকা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুরে পদ্মা নদীর কলাবাগান এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম ও দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।এ সময় তারা নদীর কলাবাগান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেন। পাশাপাশি ৩০০ মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা ইলিশসহ শাহ আলম শেখ নামের এক জেলেকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত তরুণ ওই উপজেলার হিরু শেখের ছেলে।উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় নিয়মিত পদ্মায় এই অভিযান চলমান রয়েছে। আটক জেলেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। জব্দকৃত অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধারকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×