কক্সবাজারের চকরিয়ায় সরকারি অনুমোদন বিহীন বেসরকারি হাসপাতাল, প্যাথলজি সেন্টার, ডেন্টাল সেন্টার ও ফার্মেসিতে চিরুনি অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
এসময় রোগী নিয়ে টানাহেঁচড়ার করার অভিযোগে রফিকুল ইসলাম (৩৫) নামের এক দালালকে আটক করে ফৌজদারি দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা অনুযায়ীএকমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
এসময় আদালত সরকারি লাইসেন্স না থাকা এবং পরিবেশ ছাড়পত্র ছাড়া অব্যবস্থাপনার মাধ্যমে চিকিৎসাসেবা কার্যক্রম চালানোর দায়ে জিদ্দাবাজার এলাকার এভারগ্রীন হাসপাতালকে ৫০ হাজার টাকা, হাসপাতাল সড়কের ল্যাব হাউজ প্যাথোলজিকে ১০ হাজার টাকা, হিলসাইড প্যাথোলজি ল্যাবকে ১০ হাজার টাকা, হাসান ডেন্টাল কেয়ারকে ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে এল কে ফার্মেসিকে ৫ হাজার টাকা ও হুমায়ুন ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করেছে।
গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে চকরিয়া
উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও থানা পুলিশের সমন্বিত উদ্যোগে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেবের নেতৃত্বে চকরিয়া উপজেলা সদরে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
কক্সবাজার হিমছড়ি সৈকতে ৩ পর্যটকের মৃত্যু, মুমূর্ষু অবস্থায় উদ্ধার ১, নিখোঁজ ২
অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ জায়নুল আবেদিন, সহকারী সার্জন ডাঃ সুজন ত্রিপুরা, সরকারি হাসপাতালের স্যানিটারী ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) আরিফুল ইসলাম সহযোগিতা করেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব। তিনি বলেন, চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে তোলা সরকারি অনুমোদন বিহীন বেসরকারি হাসপাতাল, প্যাথলজি সেন্টারে চিকিৎসা সেবা নিতে গিয়ে রোগী ও স্বজনরা নানাভাবে হয়রানি এবং অপচিকিৎসার শিকার হচ্ছে।
জনস্বার্থে বিষয়টি আদালতের নজরে আসার পর রোববার বিকাল চকরিয়া উপজেলা সদরে অভিযান পরিচালনা করা হয়। এসময় চকরিয়া সরকারি হাসপাতাল সড়কে রোগী নিয়ে টানাহেঁচড়ার করার অভিযোগে একজন দালালকে আটক করে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া অভিযানে আদালত সরকারি নীতিমালা ভঙ্গের জন্য ৬টি মামলায় বেসরকারী হাসপাতাল, প্যাথলজি সেন্টার, ডেন্টাল সেন্টার ও ফার্মেসীকে ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব। ##




মন্তব্য করুন