চকরিয়া পৌরশহরের ফুটপাতে বসানো তিন শতাধিক ভাসমান দোকান ও অবৈধ পরিবহন কাউন্টার উচ্ছেদ এম.জিয়াবুল হক,চকরিয়া কক্সবাজারের চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক জনপদ চিরিঙ্গা সোসাইটির ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে দুইটা পর্যন্ত দিকে পৌরশহরের অলিগলি ও ফুটপাতে এ অভিযান পরিচালনা করা হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক (নির্বাহী ম্যাজিষ্ট্রেট) শাহীন দেলোয়ার এর নেতৃত্বে পরিচালিত অভিযানে পৌরশহরে অবৈধভাবে ফুটপাত দখল করে কতিপয় মহল কতৃক বসানো অন্তত তিন শতাধিক ভাসমান দোকান ও অবৈধ পরিবহন কাউন্টার উচ্ছেদ করা হয়েছে। তবে বিকালের দিকে শহরের বিভিন্ন মোড়ে আবারও বেশকিছু ভাসমান দোকান বসিয়ে বাণিজ্য চালানোর অভিযোগ উঠেছে।
অভিযানে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম মাসুম সিদ্দিকী, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ডাঃ মোহাম্মদ লোকমান ছাড়াও পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চকরিয়া পৌরশহরের একাধিক বাসিন্দা ও পথচারীরা জানান, দীর্ঘ সময় ধরে পৌরশহরের বাণিজ্যিক জনপদ চিরিঙ্গা সোসাইটির ফুটপাত অবৈধভাবে দখল করে কতিপয় মহল কতৃক অবৈধ পরিবহন কাউন্টার ও ভাসমান দোকান বসিয়ে বাণিজ্য চালানোর ঘটনায় সাধারণ মানুষের চলাচলে নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়।
বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও শিক্ষার্থীদের সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ঝুঁকির মুখে পড়তে হয়। একটু দেরীতে হলেও উপজেলা ও পৌরসভা প্রশাসনের অভিযানে ফুটপাত দখলমুক্ত করায় পথচারী জনগণের স্বাভাবিক চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
উখিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে সিএনজিচালক নিহত
চকরিয়া উপজেলা পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ বলেন, সকালে অভিযান চালিয়ে উচ্ছেদ করা হলেও বিকালের দিকে শহরের বিভিন্ন মোড়ে আবারও ভাসমান দোকান বসিয়ে অবৈধভাবে বাণিজ্য শুরু হয়েছে। এ অবস্থায় শুধু একদিনের অভিযান পরিচালনা করলেই হবে না, ফুটপাত যাতে পুনরায় দখল না হয়, সে বিষয়ে প্রশাসনকে নিয়মিত নজরদারি রাখতে হবে।
যাতে সাধারণ জনগণ ও পথচারীদের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন হয়। টিআইবির সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়া উপজেলার সাবেক সভাপতি অধ্যাপক একেএম শাহাবুদ্দিন বলেন, পৌরশহর এলাকার সৌন্দর্য রক্ষা, যানজট নিরসন এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখা জরুরি।
তাই এধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলে চকরিয়া পৌরসভার সড়ক ও ফুটপাত ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করি। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক (নির্বাহী ম্যাজিষ্ট্রেট) শাহীন দেলোয়ার বলেন, কতিপয় মহল কতৃক দীর্ঘ সময় ধরে পৌরশহরের বাণিজ্যিক জনপদ চিরিঙ্গা সোসাইটির ফুটপাত দখলে নিয়ে অবৈধ পরিবহন কাউন্টার ও ভাসমান দোকান বসিয়ে বাণিজ্য চালানোর কারণে পথচারী জনগণ দুর্ভোগের শিকার হচ্ছিল।
বিষয়টি উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির সভায় অভিযোগ আকারে উত্তাপিত হবার পর এসব ভাসমান দোকান ও অবৈধ পরিবহন কাউন্টার উচ্ছেদে সিদ্ধান্ত গ্রহীত হয়। সেই আলোকে বুধবার চকরিয়া পৌরশহরে অভিযান চালিয়ে অবৈধ ভাসমান দোকান ও পরিবহন কাউন্টার উচ্ছেদ করা হয়েছে।
তিনি বলেন, পৌরশহরের যানজট নিরসনে এবং জনগণের স্বাভাবিক চলাচল নিবিঘ্ন করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ধারাবাহিক ভাবে পরিচালিত হবে। ভবিষ্যতে এধরণের দখলকাণ্ড পুনরায় করলে জড়িতদের একসঙ্গে জেল-জরিমানা করা হবে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: চকরিয়া পৌরশহরের ফুটপাতে বসানো তিন শতাধিক ভাসমান দোকান ও অবৈধ পরিবহন কাউন্টার উচ্ছেদ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: চকরিয়া পৌরশহরের ফুটপাতে বসানো তিন শতাধিক ভাসমান দোকান ও অবৈধ পরিবহন কাউন্টার উচ্ছেদ এম.জিয়াবুল হক,চকরিয়া কক্সবাজারের চকরিয়া পৌরশহরের বাণিজ্য। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন