হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চট্টগ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দাবি ক্যাবের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন


চট্টগ্রাম, ১৮ অক্টোবর – চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। একই সঙ্গে এ ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দাবি করেছে সংগঠনটি।

শুক্রবার (১৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

আরও পড়ুন

অপ্রতিম হত্যায় ৩১ দিনে চাঞ্চল্যকর চার্জশিট, অভিযুক্ত ৪ জন

এতে বলা হয়, ক্যাব মনে করে, এই অগ্নিকাণ্ড শ্রমিক ও সাধারণ নাগরিকদের জীবনরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ ও শিল্পকারখানায় অগ্নি-নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির একটি করুণ উদাহরণ। এমন মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিত পরিদর্শন, নিরাপত্তা যাচাই, অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ এবং পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থা থাকা জরুরি ছিল।

ক্যাবের দাবিসমূহ
১. অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে দ্রুত তদন্ত কমিটি গঠন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২. নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে হবে।

ক্যাব আশা করে, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে স্থায়ী সমাধান নিশ্চিত করবে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৮ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চট্টগ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দাবি ক্যাবের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চট্টগ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দাবি ক্যাবের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ১৮ অক্টোবর – চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। একই সঙ্গে এ ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দাবি করেছে সংগঠনটি।শুক্রবার (১৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।এতে বলা হয়, ক্যাব মনে করে, এই অগ্নিকাণ্ড শ্রমিক ও সাধারণ নাগরিকদের জীবনরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ ও শিল্পকারখানায় অগ্নি-নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির একটি করুণ উদাহরণ। এমন মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিত পরিদর্শন, নিরাপত্তা যাচাই, অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ এবং পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থা থাকা জরুরি ছিল।ক্যাবের দাবিসমূহ১. অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে দ্রুত তদন্ত কমিটি গঠন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।২. নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে হবে।ক্যাব আশা করে, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে স্থায়ী সমাধান নিশ্চিত করবে।সূত্র: জাগো নিউজএনএন/ ১৮ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×