হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চলমান আলোচনা ব্যর্থ হলে ‘উন্মুক্ত যুদ্ধের’ হুঁশিয়ারি পাকিস্তানের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন


ইসলামাবাদ, ২৫ অক্টোবর – পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ হুঁশিয়ার করে দিয়ে দিয়ে বলেছেন, তিনি বিশ্বাস করেন আফগানিস্তান শান্তি চায়। কিন্তু ইস্তাম্বুলে চলমান আলোচনার মাধ্যমে চুক্তিতে পৌঁছাতে না পারলে তা উভয় দেশকে ‘‘উন্মুক্ত যুদ্ধের’’ দিকে নিয়ে যাবে। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কয়েক দিন আগে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর উভয় দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এর মাঝেই শনিবার তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তাদের মাঝে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে। প্রতিবেশী দুই দেশের চলমান উত্তেজনা প্রশমন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দু’দিন ধরে এই আলোচনা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আভাসে টানা দ্বিতীয় দিন কমল তেলের দাম

রয়টার্স বলেছে, ইস্তাম্বুলে শনিবার শুরু হওয়া এই আলোচনা রোববার পর্যন্ত চলবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ২০২১ সালে তালেবানের কাবুল দখলের পর সবচেয়ে ভয়াবহ সীমান্ত সংঘাতে নতুন করে সহিংসতা প্রতিরোধের সর্বশেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে ইস্তাম্বুলের ওই আলোচনাকে।

প্রতিবেশী দুই দেশের সীমান্ত সংঘাতের অবসানে দোহা চুক্তির মাধ্যমে কার্যকর হওয়া যুদ্ধবিরতিকে দীর্ঘমেয়াদে সচল রাখার প্রক্রিয়া নির্ধারণের লক্ষ্যে ইস্তাম্বুলে বৈঠকে বসছে ইসলামাবাদ ও কাবুল।

খাজা মোহাম্মদ আসিফ বলেন, চুক্তি হওয়ার পর গত চার থেকে পাঁচ দিনে নতুন করে কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং উভয়পক্ষই যুদ্ধবিরতি মেনে চলছে।

এরপর পাকিস্তান সীমান্তের ওপারে আফগানিস্তানের রাজধানী কাবুল ও পার্শ্ববর্তী আরেকটি প্রদেশে বিমান হামলা চালায়। পাকিস্তানের এই হামলার পর উভয়পক্ষ ভারী অস্ত্র ব্যবহার করে আন্তঃসীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ে। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় কয়েক ডজন সামরিক ও বেসামরিক মানুষের প্রাণহানি ঘটে।

এছাড়া উভয় দেশের মাঝে চালু থাকা গুরুত্বপূর্ণ বিভিন্ন সীমান্তপথও বন্ধ হয়ে যায়। সংঘাতের পর থেকে এখন পর্যন্ত সেসব সীমান্তপথ বন্ধ রয়েছে।

ইসলামাবাদ অভিযোগ করেছে, কাবুল পাকিস্তানবিরোধী জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। যদিও তালেবান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের সামরিক অভিযান আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৫ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

চলমান আলোচনা ব্যর্থ হলে ‘উন্মুক্ত যুদ্ধের’ হুঁশিয়ারি পাকিস্তানের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চলমান আলোচনা ব্যর্থ হলে ‘উন্মুক্ত যুদ্ধের’ হুঁশিয়ারি পাকিস্তানের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ২৫ অক্টোবর – পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ হুঁশিয়ার করে দিয়ে দিয়ে বলেছেন, তিনি বিশ্বাস করেন আফগানিস্তান শান্তি চায়। কিন্তু ইস্তাম্বুলে চলমান আলোচনার মাধ্যমে চুক্তিতে পৌঁছাতে না পারলে তা উভয় দেশকে ‘‘উন্মুক্ত যুদ্ধের’’ দিকে নিয়ে যাবে। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, কয়েক দিন আগে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর উভয় দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এর মাঝেই শনিবার তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তাদের মাঝে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে। প্রতিবেশী দুই দেশের চলমান উত্তেজনা প্রশমন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দু’দিন ধরে এই আলোচনা হওয়ার কথা রয়েছে।রয়টার্স বলেছে, ইস্তাম্বুলে শনিবার শুরু হওয়া এই আলোচনা রোববার পর্যন্ত চলবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ২০২১ সালে তালেবানের কাবুল দখলের পর সবচেয়ে ভয়াবহ সীমান্ত সংঘাতে নতুন করে সহিংসতা প্রতিরোধের সর্বশেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে ইস্তাম্বুলের ওই আলোচনাকে।প্রতিবেশী দুই দেশের সীমান্ত সংঘাতের অবসানে দোহা চুক্তির মাধ্যমে কার্যকর হওয়া যুদ্ধবিরতিকে দীর্ঘমেয়াদে সচল রাখার প্রক্রিয়া নির্ধারণের লক্ষ্যে ইস্তাম্বুলে বৈঠকে বসছে ইসলামাবাদ ও কাবুল।খাজা মোহাম্মদ আসিফ বলেন, চুক্তি হওয়ার পর গত চার থেকে পাঁচ দিনে নতুন করে কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং উভয়পক্ষই যুদ্ধবিরতি মেনে চলছে।এরপর পাকিস্তান সীমান্তের ওপারে আফগানিস্তানের রাজধানী কাবুল ও পার্শ্ববর্তী আরেকটি প্রদেশে বিমান হামলা চালায়। পাকিস্তানের এই হামলার পর উভয়পক্ষ ভারী অস্ত্র ব্যবহার করে আন্তঃসীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ে। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় কয়েক ডজন সামরিক ও বেসামরিক মানুষের প্রাণহানি ঘটে।এছাড়া উভয় দেশের মাঝে চালু থাকা গুরুত্বপূর্ণ বিভিন্ন সীমান্তপথও বন্ধ হয়ে যায়। সংঘাতের পর থেকে এখন পর্যন্ত সেসব সীমান্তপথ বন্ধ রয়েছে।ইসলামাবাদ অভিযোগ করেছে, কাবুল পাকিস্তানবিরোধী জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। যদিও তালেবান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের সামরিক অভিযান আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৫ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×