হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানো সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন


চট্টগ্রাম, ২৯ অক্টোবর – ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানো চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা কামাল টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে নগরীর আগ্রাবাদ এলাকায় টিপুর মালিকানাধীন ‘আয়ান এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ

গ্রেপ্তার মোস্তফা কামাল টিপু নগরীর আগ্রাবাদ নাজিরপাড়া মগপুকুরপাড় এলাকার বাসিন্দা।

জানা গেছে, ছাত্রলীগের সাবেক এই নেতা (টিপু) পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। একসময় তিনি নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছিলেন। পরবর্তীতে বন্দর-পতেঙ্গা এলাকার আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এম এ লতিফের গ্রুপে যোগ দেন। সর্বশেষ সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচয় দিতেন।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল আজাদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে টিপুর প্রকাশ্যে গুলিবর্ষণের ছবি ও ভিডিও ফুটেজ আছে। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি প্রকাশ্যে আসেন এবং নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে নিষিদ্ধ দলের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্ট দুপুরে নগরীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলিবর্ষণ করেন টিপু।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৯ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানো সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানো সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ২৯ অক্টোবর – ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানো চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা কামাল টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে নগরীর আগ্রাবাদ এলাকায় টিপুর মালিকানাধীন ‘আয়ান এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মোস্তফা কামাল টিপু নগরীর আগ্রাবাদ নাজিরপাড়া মগপুকুরপাড় এলাকার বাসিন্দা।জানা গেছে, ছাত্রলীগের সাবেক এই নেতা (টিপু) পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। একসময় তিনি নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছিলেন। পরবর্তীতে বন্দর-পতেঙ্গা এলাকার আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এম এ লতিফের গ্রুপে যোগ দেন। সর্বশেষ সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচয় দিতেন।বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল আজাদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে টিপুর প্রকাশ্যে গুলিবর্ষণের ছবি ও ভিডিও ফুটেজ আছে। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি প্রকাশ্যে আসেন এবং নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে নিষিদ্ধ দলের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্ট দুপুরে নগরীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলিবর্ষণ করেন টিপু।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২৯ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×