হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৭ মার্চ – প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র। তিনি হঠাৎ করেই স্বাধীনতার ঘোষণা দেননি।

শুক্রবার বিকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সরকারি দল বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন

দুর্গাপূজা এখন জাতীয় ঐক্যের মিলনমেলা: চট্টগ্রামে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

জিয়াউর রহমানের লেখা একটি প্রবন্ধের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, একাত্তরের ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে কী হয়েছিল, তা গবেষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হতে পারে। তিনি জানান, অতীতে জিয়াউর রহমানের অবদানকে খাটো করার চেষ্টা করা হলেও তিনি যে মুক্তিযুদ্ধের একজন অনিবার্য চরিত্র তা প্রমাণিত হয়েছে। জিয়াউর রহমান প্রথম জীবনে সামরিক সৈনিক হলেও স্বাধীন বাংলাদেশের জন্য তার একটি দীর্ঘ মানসিক প্রস্তুতি ছিল, যা তার নিজের লেখা থেকেই স্পষ্টভাবে বোঝা যায়।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে জিয়াউর রহমানের লেখা একটি জাতির জন্ম শীর্ষক প্রবন্ধের উল্লেখ করেন। তিনি জানান, প্রবন্ধটি প্রথম ১৯৭২ সালের ২৬ মার্চ দৈনিক বাংলা পত্রিকায় প্রকাশিত হয়। সেখানে জিয়াউর রহমান ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটের কথা উল্লেখ করেছিলেন, যা বাঙালিদের হৃদয়ে রক্তের অক্ষরে লেখা একটি দিন। পরবর্তীতে ১৯৭৪ সালে সাপ্তাহিক বিচিত্রায় প্রবন্ধটি পুনরায় প্রকাশিত হলেও তৎকালীন সরকার বা রাজনৈতিক ব্যক্তিত্বরা এর কোনো বিরোধিতা করেননি বলে তিনি উল্লেখ করেন।

এনএন/ ২৭ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী তারেক রহমান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৭ মার্চ – প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র। তিনি হঠাৎ করেই স্বাধীনতার ঘোষণা দেননি।শুক্রবার বিকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সরকারি দল বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী এসব কথা বলেন।স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।জিয়াউর রহমানের লেখা একটি প্রবন্ধের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, একাত্তরের ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে কী হয়েছিল, তা গবেষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হতে পারে। তিনি জানান, অতীতে জিয়াউর রহমানের অবদানকে খাটো করার চেষ্টা করা হলেও তিনি যে মুক্তিযুদ্ধের একজন অনিবার্য চরিত্র তা প্রমাণিত হয়েছে। জিয়াউর রহমান প্রথম জীবনে সামরিক সৈনিক হলেও স্বাধীন বাংলাদেশের জন্য তার একটি দীর্ঘ মানসিক প্রস্তুতি ছিল, যা তার নিজের লেখা থেকেই স্পষ্টভাবে বোঝা যায়।প্রধানমন্ত্রী তার বক্তব্যে জিয়াউর রহমানের লেখা একটি জাতির জন্ম শীর্ষক প্রবন্ধের উল্লেখ করেন। তিনি জানান, প্রবন্ধটি প্রথম ১৯৭২ সালের ২৬ মার্চ দৈনিক বাংলা পত্রিকায় প্রকাশিত হয়। সেখানে জিয়াউর রহমান ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটের কথা উল্লেখ করেছিলেন, যা বাঙালিদের হৃদয়ে রক্তের অক্ষরে লেখা একটি দিন। পরবর্তীতে ১৯৭৪ সালে সাপ্তাহিক বিচিত্রায় প্রবন্ধটি পুনরায় প্রকাশিত হলেও তৎকালীন সরকার বা রাজনৈতিক ব্যক্তিত্বরা এর কোনো বিরোধিতা করেননি বলে তিনি উল্লেখ করেন।এনএন/ ২৭ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×