হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে অপহরণের ২৩ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৯ জুলাই ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন




কক্সবাজারের টেকনাফে অপহরণের ২৩ ঘণ্টা পর ৮ বছর বয়সি শিশু ফারিহা জান্নাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) বিকাল ৫টার দিকে হ্নীলা দারুস্ সুন্নাহ মাদ্রাসার পেছনে মরদেহটি পাওয়া গেছে। হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু বৃহস্পতিবার

এর আগে তিনি জানিয়েছিলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির সামনে রাস্তা থেকে অপহরণ করা হয় ফারিহাকে। ফারিহা পশ্চিম সিকদারপাড়ার সানা উল্লাহর মেয়ে এবং হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।

ফারিহার বাবা ছানা উল্লাহ বলেন, ’বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনের রাস্তা থেকে মেয়েকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। রাতে আমার মোবাইল ফোনে ০১৮৪৬৪৫৫৫০৫-এ নম্বর থেকে কল করে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছিলাম।’

মরদেহ উদ্ধারের পর টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দের ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।

তবে শুক্রবার সকালে তিনি জানিয়েছিলেন, পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো ধরনের অভিযোগ করা হয়নি। তারপরও খবরটি শুনে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং শিশু শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।








coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে অপহরণের ২৩ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে অপহরণের ২৩ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৯ জুলাই ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজারের টেকনাফে অপহরণের ২৩ ঘণ্টা পর ৮ বছর বয়সি শিশু ফারিহা জান্নাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) বিকাল ৫টার দিকে হ্নীলা দারুস্ সুন্নাহ মাদ্রাসার পেছনে মরদেহটি পাওয়া গেছে। হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে তিনি জানিয়েছিলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির সামনে রাস্তা থেকে অপহরণ করা হয় ফারিহাকে। ফারিহা পশ্চিম সিকদারপাড়ার সানা উল্লাহর মেয়ে এবং হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। ফারিহার বাবা ছানা উল্লাহ বলেন, ’বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনের রাস্তা থেকে মেয়েকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। রাতে আমার মোবাইল ফোনে ০১৮৪৬৪৫৫৫০৫-এ নম্বর থেকে কল করে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছিলাম।’ মরদেহ উদ্ধারের পর টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দের ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। তবে শুক্রবার সকালে তিনি জানিয়েছিলেন, পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো ধরনের অভিযোগ করা হয়নি। তারপরও খবরটি শুনে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং শিশু শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×