শিরোনাম ::
‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যে আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা কক্সবাজারে গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ১৫, আতঙ্কে এলাকাবাসী মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, ২ লাখ টাকা জরিমানা রাউজানে কথা কাটাকাটির জেরে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা চট্টগ্রামের পতেঙ্গায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচির কার্যক্রম হাতিয়ায় বিএনপি ও এনসিপির সংঘর্ষে পুলিশসহ আহত ৫০, এলাকায় উত্তেজনা সীমান্তে পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে ফের গুলি বিনিময়, বাড়ছে উত্তেজনা পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন সরকারের প্রভাবশালীদের যোগসূত্র ছিল: জামায়াত আমির ভেনেজুয়েলা থেকে তেল আমদানি ও উৎপাদন বৃদ্ধি নিয়ে ট্রাম্পের বার্তা জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠার ঘৃণ্য অপচেষ্টা চলছে: সাদিক কায়েম
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

টেকনাফে কাঠের বোট তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক ::
আপডেট: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের কাছে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী আজ মঙ্গলবার ভোর ৫ টায় কক্সবাজারের টেকনাফ থানাধীন জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে এক বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি করে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত মাদক পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: