হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে দমদমিয়া চেকপোস্টে বাসে তল্লাশি চালিয়ে ৮ লিটার চোলাই মদসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

শনিবার, ৪ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

টেকনাফে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (০৩ জুলাই) সকাল আনুমানিক ৮টার দিকে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ দমদমিয়া বিওপি চেকপোস্টে এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন—টেকনাফ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নেগুরবীল গ্রামের মৃত রশিদ আহমেদের ছেলে মো. নিজাম (২০) এবং একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নতুন পল্লানপাড়ার প্রকাশ দাশের ছেলে রবি দাশ (৪৮)।

বিজিবি সূত্র জানায়, সকালে দমদমিয়া বিওপি চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা নিয়মিত তল্লাশির অংশ হিসেবে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘রিল্যাক্স’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামান।

আরও পড়ুন

অপ্রতিম হত্যায় ৩১ দিনে চাঞ্চল্যকর চার্জশিট, অভিযুক্ত ৪ জন

তল্লাশিকালে বাসের পেছনের আসনে বসা ওই দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদের আসনটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করেন।

এ সময় তাদের সিটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা কালো পলিথিনে মোড়ানো অবস্থা থেকে মোট ৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

অবৈধ মাদক বহনের দায়ে তাৎক্ষণিকভাবে ওই দুই যাত্রীকে আটক করে বিজিবি। জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য ২ হাজার ৪০০ টাকা।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে দমদমিয়া চেকপোস্টে বাসে তল্লাশি চালিয়ে ৮ লিটার চোলাই মদসহ আটক ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে দমদমিয়া চেকপোস্টে বাসে তল্লাশি চালিয়ে ৮ লিটার চোলাই মদসহ আটক ২

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: শনিবার, ৪ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
টেকনাফে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (০৩ জুলাই) সকাল আনুমানিক ৮টার দিকে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ দমদমিয়া বিওপি চেকপোস্টে এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন—টেকনাফ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নেগুরবীল গ্রামের মৃত রশিদ আহমেদের ছেলে মো. নিজাম (২০) এবং একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নতুন পল্লানপাড়ার প্রকাশ দাশের ছেলে রবি দাশ (৪৮)। বিজিবি সূত্র জানায়, সকালে দমদমিয়া বিওপি চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা নিয়মিত তল্লাশির অংশ হিসেবে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘রিল্যাক্স’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামান। তল্লাশিকালে বাসের পেছনের আসনে বসা ওই দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদের আসনটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করেন। এ সময় তাদের সিটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা কালো পলিথিনে মোড়ানো অবস্থা থেকে মোট ৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। অবৈধ মাদক বহনের দায়ে তাৎক্ষণিকভাবে ওই দুই যাত্রীকে আটক করে বিজিবি। জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য ২ হাজার ৪০০ টাকা। টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×