কক্সবাজারের টেকনাফে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন রামু সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার-উল-আলম ও টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান ভূঁইয়া।
বিজিবি সূত্রে জানা গেছে, পরিদর্শনকালে কর্মকর্তারা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, প্রবেশ ও বের হওয়ার পথ এবং দর্শনার্থীদের চলাচল পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান ভূঁইয়া বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে বিজিবি কাজ করছে। স্থানীয় প্রশাসন, পূজা উদ্যাপন কমিটি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।তিনি আরও বলেন, অপতৎপরতা ও গুজব প্রতিরোধে টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
পূজা ও প্রতিমা বিসর্জন পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা অব্যাহত থাকবে।বিজিবির এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন পূজা উদ্যাপন কমিটির নেতারা।
তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: টেকনাফে পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তার আশ্বাস বিজিবির সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন