হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে যুবকের ‘আত্মহত্যা’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৮ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে পরিবারের সাথে অভিমান করে এক রোহিঙ্গা যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা আই ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রোহিঙ্গা যুবক ওই ক্যাম্পের আকবর আলীর ছেলে আবুল হাসিম (১৯)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোহিঙ্গা যুবক আবুল হাসিম দীর্ঘদিন ধরে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে আসছিলেন।

একপর্যায়ে তিনি পছন্দের মেয়েকে বিয়ে করার কথা পরিবারের কাছে জানান। এ নিয়ে তার পরিবারের সাথে মতবিরোধ চলতে থাকে। কারণ আপন বড় ভাই সেলিম বিয়ে না করার কারণে পারিবারিকভাবে আগে সেলিমকে বিয়ে করানোর জন্য সিদ্ধান্ত হয়। তাই অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান তারা।
আবুল হাসিমের মা সাবেকুরনাহার জানান, ছেলে আবুল হাসিম ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। তার রুমের দরজা বন্ধ থাকায় আমি ছেলেকে ডাকাডাকি করতে থাকি। তার কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি দেখে থানায় অবহিত করেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা নাকি অন্য কিছু ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে যুবকের ‘আত্মহত্যা’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে যুবকের ‘আত্মহত্যা’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে পরিবারের সাথে অভিমান করে এক রোহিঙ্গা যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা আই ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রোহিঙ্গা যুবক ওই ক্যাম্পের আকবর আলীর ছেলে আবুল হাসিম (১৯)। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোহিঙ্গা যুবক আবুল হাসিম দীর্ঘদিন ধরে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে আসছিলেন। একপর্যায়ে তিনি পছন্দের মেয়েকে বিয়ে করার কথা পরিবারের কাছে জানান। এ নিয়ে তার পরিবারের সাথে মতবিরোধ চলতে থাকে। কারণ আপন বড় ভাই সেলিম বিয়ে না করার কারণে পারিবারিকভাবে আগে সেলিমকে বিয়ে করানোর জন্য সিদ্ধান্ত হয়। তাই অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান তারা। আবুল হাসিমের মা সাবেকুরনাহার জানান, ছেলে আবুল হাসিম ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। তার রুমের দরজা বন্ধ থাকায় আমি ছেলেকে ডাকাডাকি করতে থাকি। তার কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি দেখে থানায় অবহিত করেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা নাকি অন্য কিছু ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×