হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ সংলগ্ন মেইন রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল দুপুর ১টার দিকে বিশেষ অভিযান চালায়।

অভিযানের সময় একটি সন্দেহজনক ইজিবাইক তল্লাশি করা হলে তাতে লুকানো অবস্থায় প্রায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ইজিবাইক ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দকৃত ইয়াবা ও ইজিবাইক জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

আরও পড়ুন

উখিয়ায় বাঁশঝাড়ে মিলল দুটি দেশীয় অস্ত্র ও ছয় রাউন্ড গুলি

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন,
মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় সচেষ্ট। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ সংলগ্ন মেইন রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল দুপুর ১টার দিকে বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় একটি সন্দেহজনক ইজিবাইক তল্লাশি করা হলে তাতে লুকানো অবস্থায় প্রায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ইজিবাইক ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দকৃত ইয়াবা ও ইজিবাইক জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় সচেষ্ট। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×